হাওড়া স্টেশনে পার্সেলে ৩৭ লক্ষ টাকা উদ্ধার; হাওয়ালা ও জঙ্গি ফান্ডিং সন্দেহে তদন্ত
Connect with us

ভাইরাল খবর

হাওড়া স্টেশনে পার্সেলে ৩৭ লক্ষ টাকা উদ্ধার; হাওয়ালা ও জঙ্গি ফান্ডিং সন্দেহে তদন্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হাওড়া স্টেশনে (Howrah Station) নজিরবিহীনভাবে পার্সেলের ভিতর লুকিয়ে পাচার হওয়ার আগেই উদ্ধার হল ৩৭ লক্ষ ৬৪ হাজার টাকা (₹37.64 Lakh)। রেল পুলিশের (Railway Police) তৎপরতায় ফাঁস হয় এই রহস্যময় নগদ পরিবহনের চক্র। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে টুনু কুমার যাদব (Tunu Kumar Yadav) নামে এক যুবককে, যিনি নিজেকে শুধু ‘বাহক’ (Carrier) বলে দাবি করেছেন।

গত শনিবার ওল্ড কমপ্লেক্সের ৮ নম্বর প্ল্যাটফর্মে নিয়মিত চেকিংয়ের সময় সন্দেহ তৈরি হয় চারটি পার্সেল ব্যাগ নিয়ে। ব্যাগগুলি একটি ভ্যানে (Van) করে প্ল্যাটফর্মে আনা হচ্ছিল। পুলিশ এগুলি খুলতেই বেরিয়ে আসে রাশি রাশি নোটে ভরা ব্যাগ।

জিজ্ঞাসাবাদে টুনু জানায়, কলকাতা (Kolkata) থেকেই সে টাকা সংগ্রহ করে দেরাদুন এক্সপ্রেসে (Dehradun Express) তুলে উত্তরপ্রদেশের বারাণসীতে (Varanasi) পৌঁছে দেওয়ার কথা ছিল। তার বক্তব্য, সে কেবলমাত্র টাকা বহনের কাজ করত; কারা তার মদতদাতা, সে বিষয়ে সে অস্পষ্টভাবে উত্তর দেয়। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়।

Advertisement
ads

রেল পুলিশ সূত্রে জানা গেছে, টুনুর বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। পরে পুরো বিষয়টি জানানো হয় আয়কর দপ্তরকে (Income Tax Department)। বর্তমানে তাঁরাই টুনুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। টাকার উৎস, কারা এই বিপুল অর্থ পাঠাচ্ছিল এবং এটি হাওয়ালা (Hawala) রুটের টাকা কি না—সবই খতিয়ে দেখা হচ্ছে। এমনকি এই অর্থ জঙ্গি সংগঠনের (Terror Groups) কাছে পৌঁছানোর পরিকল্পনা ছিল কি না, তাও তদন্তের আওতায়।

রেল পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন,
“হাওড়া স্টেশনে পার্সেলে করে এত বড় অঙ্কের টাকা উদ্ধারের ঘটনা এই প্রথম। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

Continue Reading
Advertisement