অমরনাথের যাত্রাপথে সন্ত্রাসবাদী হামলা! অনন্তনাগে বীর জওয়ান আশিক হুসেইন শহিদ
Connect with us

দেশের খবর

অমরনাথের যাত্রাপথে সন্ত্রাসবাদী হামলা! অনন্তনাগে বীর জওয়ান আশিক হুসেইন শহিদ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) অনন্তনাগে (Anantnag) ফের জঙ্গি হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অমরনাথ যাত্রার (Amarnath Yatra) নিরাপত্তায় মোতায়েন থাকা পুলিশকর্মীদের লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসবাদীরা (Terrorists)। এই ঘটনায় শহিদ হয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের হেড কনস্টেবল আশিক হুসেন কুরেশি (৩৫)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে অনন্তনাগের লালচক (Lal Chowk) এলাকায় টহল দিচ্ছিল নিরাপত্তাবাহিনী (Security Forces)। দুপুর প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ আচমকা জঙ্গিরা হামলা চালায়। এলোপাথাড়ি গুলিতে গুরুতর আহত হন ওই পুলিশকর্মী। তাঁকে দ্রুত অনন্তনাগ মেডিক্যাল কলেজে (Medical College) নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই বিশাল সংখ্যক নিরাপত্তাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান (Search Operation)। পাশাপাশি ড্রোনের (Drone) মাধ্যমে নজরদারিও চালানো হচ্ছে। হামলাকারীরা যাতে পালিয়ে যেতে না পারে, তার জন্য পুরো এলাকা সিল করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অমরনাথ যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ পথ হল অনন্তনাগ জেলা। প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী এই রুট (Route) ব্যবহার করে অমরনাথ দর্শনে যান। যাত্রীদের নিরাপত্তার জন্য এই সময়ে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা (Security Arrangement) থাকে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের চিহ্নিত করতে তদন্ত (Investigation) শুরু হয়েছে। সেনাবাহিনী, সিআরপিএফ (CRPF) এবং জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।

সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অনুপ্রবেশের (Infiltration) চেষ্টা এবং জঙ্গি তৎপরতা নিয়ে নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক রয়েছে। এই হামলার পর কাশ্মীর উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Advertisement
ads ads