‘শিক্ষার্থীরাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার’! নিট কাণ্ডে সংসদে আলোচনার বার্তা কেন্দ্র সরকারের
Connect with us

দেশের খবর

‘শিক্ষার্থীরাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার’! নিট কাণ্ডে সংসদে আলোচনার বার্তা কেন্দ্র সরকারের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নিট প্রশ্ন ফাঁস (NEET Paper Leak) ইস্যুতে সংসদে আলোচনা করতে রাজি কেন্দ্রীয় সরকার। বুধবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju) জানিয়ে দেন, শিক্ষার্থীদের (Students) স্বার্থই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

নিট কাণ্ড নিয়ে গত কয়েকদিন ধরেই সরব বিরোধীরা (Opposition)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনও শুরু হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ বিরোধী নেতারা দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বুধবার লোকসভায় রিজিজু জানান, সরকার নিট প্রশ্ন ফাঁস নিয়ে বিস্তারিত আলোচনায় প্রস্তুত। তিনি বলেন, বিরোধীরা তাঁদের বক্তব্য সংসদে তুলে ধরতে পারবেন। তবে আলোচনার জন্য সংসদের নিয়ম মেনে এগোতে হবে এবং আলোচনার দিনক্ষণ স্পিকার ওম বিড়লা ঠিক করবেন।

রিজিজু বলেন, “আমরা খোলা মনেই জানিয়েছি যে, নিট প্রশ্ন ফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত।” তাঁর দাবি, সরকার প্রথম থেকেই এই বিষয়ে সক্রিয় রয়েছে এবং পড়ুয়াদের প্রতি কোনও অন্যায় হতে দেওয়া হবে না। সরকারি সূত্রে জানা গিয়েছে, বিরোধীরা চাইলে দ্রুত এই বিষয়ে সংসদে আলোচনা শুরু হতে পারে। ইতিমধ্যেই স্পিকার ওম বিড়লার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।

অন্যদিকে বিরোধীদের অভিযোগ, নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় সরকারের গাফিলতি রয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয়েছে। সমাজবাদী পার্টির (SP) নেতা অখিলেশ যাদবও ছাত্র আন্দোলন নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেছেন।

Advertisement
ads ads

কেন্দ্রের দাবি, প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত (Investigation) শুরু হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিবিআই (CBI) এই ঘটনার তদন্ত করছে বলেও জানিয়েছে সরকার। নিট পরীক্ষা নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই এবার সংসদে আলোচনার পথ খুলল। এখন নজর থাকবে, কবে এবং কীভাবে এই আলোচনা হয়।

Continue Reading
Advertisement ads