পাঁচ সন্তানের অভিভাবকত্বের পর রোনাল্ডো-জর্জিনার বাগদান ঘোষণা
Connect with us

ভাইরাল খবর

পাঁচ সন্তানের অভিভাবকত্বের পর রোনাল্ডো-জর্জিনার বাগদান ঘোষণা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ আট বছরের সম্পর্ক, একসঙ্গে গড়া সংসার আর পাঁচ সন্তানের অভিভাবকত্ব—অবশেষে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। নিজের মুখেই বিয়ের প্রস্তাব দিলেন দীর্ঘদিনের সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজকে (Georgina Rodriguez)। প্রেম, সাফল্য, শোক আর অসংখ্য স্মৃতির পথ পেরিয়ে এবার আনুষ্ঠানিকভাবে বাগদানের (Engagement) ঘোষণা করলেন দু’জনেই।

সুসংবাদটি প্রকাশ্যে আনেন জর্জিনা নিজেই। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, সদ্য ম্যানিকিওর করা আঙুলে ঝলমল করছে এক বিশাল হিরের আংটি, তার উপর রাখা রোনাল্ডোর হাত। ছবির ক্যাপশনে জর্জিনার স্পষ্ট ঘোষণা— “হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার সমস্ত জন্মে।”

আরও পড়ুনঃ বন্যার ধাক্কায় স্কুল ডুবলেও বন্ধ হয়নি পরীক্ষা! নৌকায় করেই পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা

ওভাল-কাট নকশার এই আংটির মাঝখানে রয়েছে বিরল মানের বড় হিরে, দু’পাশে বসানো আরও দুটি সাইড স্টোন। বিশেষজ্ঞদের মতে, এর বাজারমূল্য ২০ থেকে ৫০ লক্ষ মার্কিন ডলারের মধ্যে। কেউ কেউ ধারণা করছেন, মূল পাথরটি ৩০ ক্যারাটেরও বেশি ওজনের এবং প্লাটিনামে বাঁধানো।

Advertisement
ads

রোনাল্ডো-জর্জিনার প্রেম কাহিনির সূচনা ২০১৬ সালে মাদ্রিদের একটি গুচ্চি স্টোরে, যেখানে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন জর্জিনা। প্রথম সাক্ষাৎ থেকেই তৈরি হয়েছিল অটুট বন্ধন। সময়ের সাথে তাঁরা হয়ে উঠেছেন পাঁচ সন্তানের বাবা-মা—ক্রিশ্চিয়ানো জুনিয়র, যমজ এভা ও মাতেও, আলানা এবং বেলা। ২০২২ সালের এপ্রিলে হারিয়েছেন নবজাতক অ্যাঞ্জেলকে, কিন্তু সম্পর্কের দৃঢ়তা তাতে কমেনি।

অবশেষে এই বাগদানের ঘোষণায় তাঁদের গল্পে যোগ হল নতুন অধ্যায়। ভক্তদের কাছে এটি শুধু রোম্যান্স নয়, বরং ধৈর্য, ভালোবাসা আর একসঙ্গে পথ চলার প্রতীক।

Continue Reading
Advertisement