বহিরাগতদের প্রার্থী হিসেবে অস্বীকার, প্রার্থীপদ দিতে হবে স্থানীয়দের, দাবীতে সরব তৃণমূলের নেতা কর্মীরা
Connect with us

মালদা

বহিরাগতদের প্রার্থী হিসেবে অস্বীকার, প্রার্থীপদ দিতে হবে স্থানীয়দের, দাবীতে সরব তৃণমূলের নেতা কর্মীরা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ০৪ মার্চ : বহিরাগতের পরিবর্তে স্থানীয়কে প্রার্থী করতে হবে এই দাবি তুলে সরব হল চাঁচল ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।বৃ্হস্পতিবার চাঁচলের এক বেসরকারী লজে আয়োজিত দলের ব্লক কমিটির বৈঠকে বহিরাগত প্রার্থীর বিরোধিতায় সোচ্চার হন উপস্থিত নেতৃত্ব।

সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সচিদানন্দ চক্রবর্তী, সহ সভাপতি দেবজিত লাহিড়ী, জেলা পরিষদের সদস্য সামিউল ইসলাম সহ অন্যান্য সংগঠন নেতৃত্ব।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ১২ টি আসনের জন্য ১২জন প্রার্থীর নাম চর্চায় উঠে আসছে। সোশ্যাল মিডিয়ায় দলীয় প্রার্থী হিসেবে দেখা যাচ্ছে গত বিধানসভা নির্বাচনে চাঁচলে পরাজিত তৃণমূল প্রার্থী হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা সৌমিত্র রায়ের নাম। পাশাপাশি প্রার্থী হিসেবে চাঁচল ১ ব্লকের বাসিন্দা নন, এমন একজন জেলা পরিষদ কর্মাধ্যক্ষের নামও রয়েছে এই তালিকায়।এরই বিরোধিতা বৃ্হস্পতিবার আয়োজিত এই বৈঠকে স্থানীয় প্রার্থীর দাবীতে সোচ্চার হন দলীয় নেতৃত্ব।দলের ব্লক সহ-সভাপতি দেবজিত লাহিড়ী বলেন, চাঁচল ৪৫নং বিধানসভার নির্বাচন নিয়ে এদিন চাঁচল ১ব্লক নেতৃত্বের বৈঠক আয়োজিত হয়।এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চাঁচলের প্রার্থী হিসেবে কোন বহিরাগতকে প্রার্থী করা যাবে না। সামাজিক ও সেবামূলক কাজে যোগ্য দলীয় কর্মীকেই এখানে প্রার্থী করার দাবী তুলেছেন উপস্থিত নেতা কর্মীরা। এমনকী ব্লকের বিভিন্ন প্রান্তে দলের কর্মী সমর্থকেরা বিরোধিতায় সামিল হয়েছে বলে জানিয়েছেন দেবজিত বাবু।
একইসঙ্গে এদিন এই ইস্যুতে চাচোল বিধানসভার একাধিক বুথের তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা বিক্ষোভ দেখান। শেখ সামিউল ইসলাম নামে এক কর্মী জানিয়েছেন, বহিরাগত প্রার্থীদের কোন গ্রহণযোগ্যতা এখানে নেই। বরঞ্চ বিভিন্ন সময়ে যে দলীয় নেতা বা কর্মী প্রয়োজনে সাধারণ মানুষের পাশে থেকেছে তাকেই প্রার্থীপদ দিতে হবে।

Continue Reading
Advertisement ads