সিদ্ধান্ত বদল, বাংলায় প্রার্থী দেবে না শিবসেনা
Connect with us

রাজনীতি

সিদ্ধান্ত বদল, বাংলায় প্রার্থী দেবে না শিবসেনা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৪ মার্চ : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে যেখানে রাজ্যের ক্ষমতায় আসতে মরিয়া বিভিন্ন রাজনৈতিক দলগুলি, সেখানে বঙ্গের নির্বাচনে প্রার্থী দেবে না বলে জানালো শিবসেনা। বৃহস্পতিবার মহারাষ্ট্রের শাসকদলের সংসদীয় কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিবসেনার তরফে জানানো হয়েছে, “শিবসেনার তরফে মন্তব্য, ‘বাংলায় বাঘিনীর মতো লড়ছেন মমতা (Mamata banerjee)। তাঁর সঙ্গে লড়াই অর্থশক্তি, পেশীশক্তির’। এর আগে সমাজবাদী পার্টি, এনসিপি-ও সমর্থন করেছে তৃণমূল কংগ্রেসকে।দলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত টুইট করে জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে, বাংলায় দিদি বনাম বাকিদের লড়াই হচ্ছে। এখানে সমস্ত ‘M’- Money (অর্থ), Muscle (পেশিশক্তি) এবং Media (সংবাদমাধ্যম)-কে ব্যবহার করা হচ্ছে আরেক ‘M’ মমতা দিদির বিপক্ষে।”উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি শিবসেনার সেকেন্ড-ইন-কমান্ড সঞ্জয় রাউত জানিয়েছিলেন যে, পশ্চিমবঙ্গের নির্বাচনে তাঁরা প্রার্থী দেবে। তব বৃহস্পতিবার জানানো হয় যে, শিবসেনা প্রার্থী দেবে না, বরং কঠিন সময়ে অনেকটা আরজেডি বা সমাজবাদী পার্টির মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি সঞ্জয় রাউত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে “বাংলার বাঘিনী” বলেও সম্বোধন করেছেন। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে বাংলার বিধানসভা নির্বাচনে ১০০ জন প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিল শিব সেনা। কিন্তু আচমকাই সিদ্ধান্ত বদলে ফেলল উদ্ধব ঠাকরের দল।

Continue Reading
Advertisement ads