রায়গঞ্জের তৃণমূল প্রার্থীর  চুরি যাওয়া গাড়ি উদ্ধার আসাম থেকে
Connect with us

উত্তর দিনাজপুর

রায়গঞ্জের তৃণমূল প্রার্থীর  চুরি যাওয়া গাড়ি উদ্ধার আসাম থেকে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২২ মার্চ : উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের চুরি যাওয়া স্করপিও গাড়িটি উদ্ধার হল আসাম থেকে। উল্লেখ্য কিছুদিন আগে তাঁর নতুন ঝাঁ চকচকে গাড়িটি বাড়ির সামনে থেকে আচমকাই চুরি হয়ে যায়।

ঘটনায় ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এরইমধ্যে চুরি যাওয়া গাড়িটি আসামের সোনিতপুর জেলার ঢেকিয়াজুলি থানা এলাকায় পুলিশের নজরে পড়ে। গাড়িতে তল্লাশি চালিয়ে কানাইয়ালাল আগরওয়ালের মোবাইলের ফোন নম্বর খুঁজে পায় সেরাজ্যের পুলিশ। যোগাযোগ করা হয় কানাইয়ালালবাবুর সঙ্গে। এরপর ইসলামপুর থানার পুলিশ গিয়ে স্করপিও গাড়িটি উদ্ধার করে আনে। এদিন রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত জেলা কার্যালয়ে কানাইয়ালাল আগরওয়াল বলেন,আসামের ঢেকিয়াজুলি থানা এলাকা থেকে আমার গাড়িটিকে উদ্ধার করা হয়েছে।