নির্বাচনী প্রচারে ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী
Connect with us

উত্তর দিনাজপুর

নির্বাচনী প্রচারে ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২১ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেনের সমর্থনে কর্মীসভার আয়োজন করা হলো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে।

রবিবার পতিরাজপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফে পতিরাজপুর এলাকার ময়দানে কর্মীসভার আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে বেশ কয়েক জন কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। এদিনের কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুস সামাদ, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কার্তিক দাস, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিপ্লব সরকার, নাজমুল হোসেন, পূজা দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে এলাকার সমস্ত কর্মী-সমর্থকদের একযোগে কাজ করে ইটাহার বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেনকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। অপরদিকে ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেনের সমর্থনে সভা আয়োজিত হল উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। রবিবার ইটাহার হাটখোলা এলাকায় জেলা পরিষদ ভবনের সভাকক্ষে ব্লকের আশা কর্মী এবং সংঘ সমবায়ের স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে সাংগঠনিক কর্মী সভার আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে ইটাহার বিধানসভার তৃনমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন, ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নাজমুল হোসেন, তৃণমূল নেতৃত্ব কার্তিক দাস, পূজা দাস সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।