বাইক চুরি কান্ডে রায়গঞ্জ থানার পুলিশের বড়সড় সাফল্য
Connect with us

জেলার খবর

বাইক চুরি কান্ডে রায়গঞ্জ থানার পুলিশের বড়সড় সাফল্য

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক : বাইক চুরি কান্ডে বড়সড় সাফল্য পুলিশের। কয়েক ঘন্টার মধ্যেই চুরি যাওয়া মোটরবাইক সমেত গ্রেফতার হল ২ দুস্কৃতী। পুলিশ সূত্রের খবর, ধৃতরা হল মিঠুন হালদার, তার বাড়ি গোয়ালপাড়া এলাকায়। অপরজন রায়গঞ্জের ভূপালপুরের বাসিন্দা আক্কাস আলী। বুধবার তাদের বালিজোল এলাকার বিহার সীমান্ত থেকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গঃত বুধবার দুপুরে রায়গঞ্জের দেবীনগরে সিসিটিভি ক্যামেরার নজরদারির মধ্যে থেকেই মোটরবাইক নিয়ে পালিয়ে যায় চোর। ঘটনায় হতবাক হয়ে যান বাইকের মালিক সুরজিৎ সাহা ও তার পরিবার। এরপর রায়গঞ্জ থানায় অভিযোগ জানানো হয়। সুরজিৎ বাবুর কন্যা সুদীপ্তা সাহা বলেন, অভিযোগ দায়ের হওয়ার সাথে সাথেই পুলিশ তদন্ত শুরু করে। কয়েক ঘন্টার মধ্যেই বাইক সমেত দুস্কৃতীদের গ্রেফতার করা হয়। পুলিশের এই ভূমিকায় খুশি সাহা পরিবার।

আরও পড়ুন – ঘর পেতে লাগবে কাটমানি! সমান পাল্লায় তৃণমূল আর বিজেপি নেতারা

Advertisement
ads

অন্যদিকে,  ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত তিন আহত ১ যাত্রীবোঝাই টোটোকে ধাক্কা লরির, দূর্ঘটনায় মৃত টোটোচালক সহ তিনজনের। দূর্ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার দেওতলা গ্রাম পঞ্চায়েতের কুলিপুকুর ও হিয়াখোর এলাকায় ৫১২নং জাতীয় সড়কে।মৃতরা হল নিজামুদ্দিন শেখ, ললিত ভুইমালি ও আলতাফ হোসেন। নিজামুদ্দিনের বাড়ি খলম্বা এলাকায়। ললিতের বাড়ি কাজিপাড়া এলাকায়।

টোটোচালক আলতাফ হোসেনের বাড়ি দেওতলা এলাকায়।এদিন ভোরে টোটো করে তারা গাজোলে আসছিলেন ব্যবসার কাজে। পদ্মপুকুর এলাকায় একটি লরি পিছন থেকে ধাক্কা মারলে দুমড়েমুচড়ে যায় টোটোটি। ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের। গুরুতর আহত হয়েছে শামসুদ্দিন শেখ নামে এক ব্যবসায়ী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাজোল থানার পুলিশ মৃতদেহগুলি মালদা মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্যে পাঠায়। আহত শামসুদ্দিন মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। যদিও ঘাতক লরিটি পলাতক। ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে।