কার্শিয়াংয়ের মঞ্চ থেকে একগুচ্ছ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! কালিম্পংয়ে তৈরি হবে নতুন মেডিক্যাল কলেজ
Connect with us

উত্তরবঙ্গ

কার্শিয়াংয়ের মঞ্চ থেকে একগুচ্ছ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! কালিম্পংয়ে তৈরি হবে নতুন মেডিক্যাল কলেজ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী হওয়ার পর নিজের প্রথম কার্শিয়াং (Kurseong) সফরে গিয়ে পাহাড়ের পরিকাঠামো ও সামাজিক উন্নয়নের জন্য একগুচ্ছ মেগা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কার্শিয়াংয়ের জনকল্যাণ শিবিরে (Welfare Camp) যোগ দিয়ে তিনি স্পষ্ট জানান, “পাহাড়ের উন্নয়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ, এখানে ঘুরতে নয়, কাজ করতে আসি।”

তৃণমূল জমানায় পাহাড়বাসী বঞ্চিত হয়েছে দাবি করে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র ও রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের (Double Engine Government) যৌথ প্রচেষ্টায় এবার পাহাড়ের সামগ্রিক উন্নতি হবে। আগামী ১ জুলাই থেকে পঞ্চায়েত এলাকাগুলিতে ১২৫ দিনের কাজের (Employment Scheme) সূচনা হবে। পাশাপাশি, কালিম্পংয়ে একটি আধুনিক মেডিক্যাল কলেজ (Medical College) স্থাপন এবং ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে ক্রীড়া পরিকাঠামোর (Sports Infrastructure) উন্নয়ন সহ নতুন স্টেডিয়াম তৈরি করা হবে। যুবকদের কর্মসংস্থানের উদ্দেশ্যে আগামী এক মাসের মধ্যে পুলিশে দ্রুত নিয়োগ (Police Recruitment) প্রক্রিয়া শুরু হবে, যেখানে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। যোগ্য চাকরি না পাওয়া পর্যন্ত যুবসাথীর মতো বিশেষ ভাতা চালু রাখার আশ্বাসও দেন তিনি।

প্রাক্তন সরকারকে তীব্র নিশানা করে শুভেন্দু বলেন, পূর্বতন মুখ্যমন্ত্রী পাহাড়কে কেবল ভোটব্যাঙ্ক হিসেবে দেখেছেন। বর্তমান বিজেপি (BJP) সরকার গোর্খাদের বিরুদ্ধে হওয়া সমস্ত রাজনৈতিক মিথ্যা মামলা (False Cases) প্রত্যাহার করে নেবে। জিটিএ (GTA) সহ পাহাড়ের যাবতীয় আর্থিক দুর্নীতিতে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যারা জনগণের টাকা লুঠ করেছে, তাদের প্রত্যেকের জায়গা হবে জেলে।”

Continue Reading
Advertisement