রাজনীতি
ভাঙড় বিস্ফোরণ মামলায় বড় অগ্রগতি এনআইএ-র! শওকত মোল্লাই ছিল আসল মাথা
ডিজিটাল ডেস্কঃ ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় (Bhangar Blast Case) তদন্তভার হাতে নেওয়ার ৮৭ দিনের মাথায় আদালতে ৬৫ পাতার চার্জশিট (Chargesheet) পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA)। কলকাতার নগর দায়রা আদালতে (City Sessions Court) জমা দেওয়া এই চার্জশিটে তৃণমূল নেতা শওকত মোল্লাকেই (Saokat Molla) গোটা ঘটনার মূল চক্রান্তকারী বা মাস্টারমাইন্ড (Mastermind) হিসেবে উল্লেখ করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় এক্সপ্লোসিভ অ্যাক্ট (Explosive Act) ধারায় আহিদুল ইসলাম মোল্লা এবং রহমত আলি মোল্লার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে এলাকার মানুষকে ভয় দেখানোর উদ্দেশ্যে অত্যন্ত সুপরিকল্পিতভাবে (Planned) এই বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় একটি দেশি বোমার বিস্ফোরণ ঘটলে বোমা তৈরিতে যুক্ত এক ব্যক্তির মৃত্যু (Death) হয় এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। এই মামলায় এখনও পর্যন্ত শওকতসহ মোট ৪ জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে।
এনআইএ-র আইনজীবীর দাবি, শওকত মোল্লার নির্দেশেই এই গোপন কর্মকাণ্ড চালানো হচ্ছিল যাতে তাঁদের নাম সামনে না আসে। শুধু তাই নয়, বিস্ফোরণের পরবর্তী পরিস্থিতি (Post-blast Situation) সামাল দিতে শওকতের মোবাইল ফোন (Mobile Phone) থেকে এলাকায় একাধিক নির্দেশ গিয়েছিল। তাঁর ফোন থেকে এই সংক্রান্ত বেশ কিছু বিস্ফোরক তথ্য (Explosive Information) উদ্ধার করেছেন তদন্তকারীরা।
এর আগে চলতি মাসের শুরুতে সোনারপুরের কামালগাজি এলাকা থেকে শওকতকে গ্রেফতার করা হয়। যদিও তাঁর পরিবারের দাবি ছিল, তিনি আত্মসমর্পণ (Surrender) করতে যাচ্ছিলেন। এদিন কড়া নিরাপত্তায় শওকতকে আদালতে হাজির করে সুরক্ষার স্বার্থে প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) বিচারবিভাগীয় হেফাজতের (Judicial Custody) আবেদন জানায় এনআইএ। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
