পুলিশের জালে অভিষেক ঘনিষ্ঠ শিক্ষক নেতা! ডায়মন্ড হারবারে তীব্র চাঞ্চল্য
Connect with us

ভাইরাল খবর

পুলিশের জালে অভিষেক ঘনিষ্ঠ শিক্ষক নেতা! ডায়মন্ড হারবারে তীব্র চাঞ্চল্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে বড়সড় পুলিশি পদক্ষেপ। তৃণমূলের শিক্ষক সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত মইদুল ইসলাম (Maidul Islam)-কে আত্মহত্যায় প্ররোচনার (Suicide Abetment) এক পুরনো মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাঁকে আটক করার পর আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে ডায়মন্ড হারবার আদালতে (Diamond Harbour Court) তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে বোলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবব্রত ভট্টাচার্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এই পদক্ষেপ। মৃত্যুর পর উদ্ধার হওয়া একটি সুইসাইড নোট (Suicide Note)-এ মইদুল ইসলামের নাম উল্লেখ ছিল বলে তদন্তকারীদের দাবি। সেই মামলার তদন্তের ভিত্তিতেই এবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ডায়মন্ড হারবারের গুরুদাস নগরের বাসিন্দা মইদুল ২০২১ সালে এসএসকে (SSK) শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। পরে তিনি তৃণমূলে যোগ দিয়ে শিক্ষক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। রাজনৈতিক মহলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।

সূত্রের খবর, হটুগঞ্জ (Hotuganj) এলাকা থেকে প্রথমে তাঁকে আটক করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের (Interrogation) পর গ্রেপ্তারির সিদ্ধান্ত নেয় পুলিশ। তদন্তকারীদের দাবি, মামলার বিভিন্ন নথি ও তথ্যপ্রমাণ নতুন করে খতিয়ে দেখার পর এই পদক্ষেপ করা হয়েছে।

Advertisement
ads

এদিকে, গ্রেপ্তারির আগে সামাজিক মাধ্যমে (Social Media) লাইভে এসে সম্ভাব্য গ্রেপ্তারের আশঙ্কাও প্রকাশ করেছিলেন মইদুল। তবে এই ঘটনায় এখনও তৃণমূলের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুরনো মামলায় এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এখন তদন্তে নতুন কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর প্রশাসন ও রাজনৈতিক মহলের।

Continue Reading
Advertisement