রায়গঞ্জ
শহিদ ভগৎ সিংকে শ্রদ্ধা জানাল রায়গঞ্জ
নিউজ ডেস্ক, ২৩ মার্চ : ব্রিটিশ বিরোধী ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতন পুরোধা ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ ভগৎ সিংয়ের প্রয়াণ দিবস পালিত হল যথাযোগ্য মর্যাদায়।
মঙ্গলবার রায়গঞ্জে ছাত্র সংগঠন ডি এস ও র শ্রদ্ধা জানানো হয় ভগৎ সিং, সুকদেব ও রাজগুরুকে। ১৯০৭ সালের ২৭ সেপ্টেম্বর শিখ পরিবারে ভগত সিংয়ের জন্ম। তার পরিবার আগে থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। কৈশোরেই তিনি ইউরোপীয় বিপ্লবী আন্দোলনের ইতিহাস সম্পর্কে পড়াশোনা করেন এবং নৈরাজ্যবাদ ও কমিউনিজমের প্রতি আকৃষ্ট হন। জেলে ভারতীয় ও ব্রিটিশ বন্দীদের সমানাধিকারের দাবিতে ৬৪ দিন টানা অনশন চালিয়ে তিনি সমর্থন আদায় করেন তিনি। প্রবীণ স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধে এক ব্রিটিশ পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করেন ভগৎ সিং। এর বিচারে ১৯৩১ সালের ২৩ শে মার্চ ভগৎ সিং, সুকদেব ও রাজগুরুর ফাঁসি হয়। ভগৎ সিংয়ের এই আত্মবলিদানের দৃষ্টান্ত শুধুমাত্র ভারতীয় যুবসমাজকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধই করেনি,সেই সময় ভারতে সমাজতন্ত্রের উত্থানেও সহায়তা করেছিল।
