রায়গঞ্জগামী সরকারি বাসে আগুন, আতঙ্ক যাত্রীদের মধ্যে
Connect with us

রাজ্যের খবর

রায়গঞ্জগামী সরকারি বাসে আগুন, আতঙ্ক যাত্রীদের মধ্যে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২০ জানুয়ারী : আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল একটি সরকারি বাস৷ এই ঘটনায় বুধবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের নবগ্রামে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর। এদিন সকাল ৮ টা নাগাদ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস যাত্রীদের নিয়ে নদীয়ার রানাঘাট থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়।

আচমকা নবগ্রামের গোপগ্রাম মোড়ের অদূরে বাসটিতে ইঞ্জিন থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। চলন্ত বাসে হঠাৎ আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে কেউ জানলা দিয়ে, কেউ ইমারজেন্সি গেট দিয়ে বাস থেকে বাইরে বেরিয়ে আসেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ বাহিনী। আসে দমকলের ইঞ্জিনও। চালক ও কন্ডাকটরের তৎপরতায় বাসের সকল যাত্রী প্রাণে বাঁচেন। নবগ্রাম থানার ওসি অমিত ভকত জানিয়েছেন,নদীয়ার রানাঘাট থেকে বাসটি রায়গঞ্জে যাচ্ছিলো। নবগ্রামের গোপগ্রাম মোড়ের অদূরে বাসটিতে ইঞ্জিন থেকে শর্ট সার্কিট হয়ে মুহূর্তের মধ্যেই আগুন লেগে যায়। ঘটনায় কেউ হতাহতের হয় নি। জাতীয় সড়কের ওপর এদুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় এলাকাতে।