পুজোর মণ্ডপভ্রমণ হবে আরও সহজ, প্রকাশ পেল গাইড ম্যাপ
Connect with us

ধর্ম

পুজোর মণ্ডপভ্রমণ হবে আরও সহজ, প্রকাশ পেল গাইড ম্যাপ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আর মাত্র দুই দিন পরেই মহাষষ্ঠী (MahaShasthi)। শহর জুড়ে শুরু হবে মণ্ডপে মণ্ডপে ঠাকুর (Idol) দর্শনের পালা। পুজোর ভিড়ে যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে প্রতিমা দর্শন করতে পারেন, তার জন্য প্রতিবছরই জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হয় পুজোর গাইড ম্যাপ (Puja Guide Map)।

এই বছরও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হল ২০২৫ সালের পুজোর গাইড ম্যাপ। এদিন আনুষ্ঠানিকভাবে ম্যাপটি প্রকাশ করেন জেলা পুলিশ সুপার (Superintendent of Police) চিন্ময় মিত্তাল (Chinmoy Mittal)। উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরাও।

মূলত বালুরঘাট (Balurghat) শহরে কোন কোন রাস্তায় দিয়ে মণ্ডপে পৌঁছাতে পারবেন দর্শনার্থীরা, কোন রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে কিংবা ওয়ান ওয়ে (One Way) হবে— তা বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে এই গাইড ম্যাপে।

পুলিশ সুপার জানান, শুধুমাত্র বালুরঘাট নয়, গঙ্গারামপুর (Gangarampur) শহরের জন্যও আলাদা গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে। পুজোর বড় বড় মণ্ডপগুলোর অবস্থান ও সংযুক্ত রাস্তার অবস্থান বিবেচনা করেই এই পরিকল্পনা করা হয়েছে, যাতে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে প্রতিমা দর্শন করতে পারেন।

Advertisement
ads

তিনি আরও জানান,

“পুজোর দিনগুলোতে যানবাহন (Vehicles) নিয়ন্ত্রণের পাশাপাশি কিছু রাস্তাকে একমুখী (One Way) করা হবে। কোথাও কোথাও যান চলাচলে নিষেধাজ্ঞাও জারি থাকবে। সব মিলিয়ে দর্শনার্থীদের সুবিধা ও নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার।”

এছাড়াও, ট্রাফিক পুলিশ, সিভিক ভলান্টিয়ার এবং বিশেষ নজরদারি দল থাকবে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে, যাতে জনসাধারণ নির্বিঘ্নে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন।

Continue Reading
Advertisement