বিশ্বমঞ্চে ভারতের অবস্থান আরও মজবুত করতে বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Connect with us

দেশের খবর

বিশ্বমঞ্চে ভারতের অবস্থান আরও মজবুত করতে বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিশ্বমঞ্চে ভারতের (India) কূটনৈতিক গুরুত্ব আরও জোরদার করতে সোমবার তিন বিদেশ সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। দিল্লি (Delhi) থেকে যাত্রা শুরু করে তিন মহাদেশের তিন দেশ—জর্ডন (Jordan), ইথিওপিয়া (Ethiopia) ও ওমান (Oman)—ঘুরে ১৮ ডিসেম্বর দেশে ফেরার কথা তাঁর।

সফরের প্রথম পর্বে প্রধানমন্ত্রী পৌঁছচ্ছেন জর্ডনে। রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেনের (King Abdullah II) আমন্ত্রণে এই সফর। উল্লেখযোগ্যভাবে, চলতি বছরে ভারত-জর্ডন কূটনৈতিক সম্পর্কের (Diplomatic Relations) ৭৫তম বর্ষ পূর্ণ হয়েছে। এই সফরে শান্তি (Peace), নিরাপত্তা (Security) ও আঞ্চলিক স্থিতিশীলতা (Regional Stability) নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আম্মানে (Amman) প্রধানমন্ত্রী জর্ডনের নেতৃত্বের পাশাপাশি ভারতীয় প্রবাসীদের (Indian Diaspora) সঙ্গেও সাক্ষাৎ করবেন।

জর্ডন সফর শেষে ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী যাবেন আফ্রিকার দেশ ইথিওপিয়ায়। এটি মোদির প্রথম ইথিওপিয়া সফর। আদ্দিস আবাবা (Addis Ababa) শুধু সে দেশের রাজধানীই নয়, আফ্রিকান ইউনিয়নের (African Union) সদর দপ্তরও। ‘গ্লোবাল সাউথ’ (Global South)-এর গুরুত্বপূর্ণ শরিক হিসেবে ভারতের সঙ্গে ইথিওপিয়ার সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রী ড. আবি আহমেদ আলির (Abiy Ahmed Ali) সঙ্গে বৈঠক করবেন। ইথিওপিয়ার সংসদের যৌথ অধিবেশনেও ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

Advertisement
ads

সফরের শেষ পর্বে ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী যাবেন ওমানের মাসকাটে (Muscat)। সুলতান হাইথাম বিন তারিকের (Sultan Haitham bin Tarik) আমন্ত্রণে এটি মোদির দ্বিতীয় ওমান সফর। চলতি বছরে ভারত-ওমান কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি হয়েছে। শক্তি (Energy), প্রতিরক্ষা (Defence), কৃষি (Agriculture) ও প্রযুক্তি (Technology) ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করাই এই সফরের লক্ষ্য।

২০১৪ সালের পর থেকে ধারাবাহিক বিদেশ সফরের মাধ্যমে ভারতের বৈদেশিক নীতিকে (Foreign Policy) আরও শক্তিশালী করার পথে এগিয়ে চলেছেন প্রধানমন্ত্রী। বছরশেষে এই তিন দেশের সফর সেই কৌশলেরই প্রতিফলন।

Continue Reading
Advertisement