মেসির দেশেও মুখ পুড়ল কলকাতার, যুবভারতী কাণ্ড আর্জেন্টিনার সংবাদমাধ্যমেও শিরোনাম
Connect with us

বিশ্বের খবর

মেসির দেশেও মুখ পুড়ল কলকাতার, যুবভারতী কাণ্ড আর্জেন্টিনার সংবাদমাধ্যমেও শিরোনাম

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফর ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনের (Yuba Bharati Krirangan) বিশৃঙ্খলা এবার পৌঁছে গেল আর্জেন্টিনার সংবাদমাধ্যমেও। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ও ব্রিটেনের (UK) একাধিক প্রথম সারির সংবাদপত্রে এই ঘটনা প্রকাশিত হয়েছিল। এবার মেসি-মারাদোনার (Messi-Maradona) দেশেও শিরোনাম হল ‘যুবভারতী কাণ্ড’, যা কলকাতার ভাবমূর্তিকে আন্তর্জাতিক স্তরে প্রশ্নের মুখে ফেলেছে।

আর্জেন্টিনার প্রভাবশালী দৈনিক ‘ক্লারিন’ (Clarin) শিরোনামে লিখেছে—“ভারতে মেসিকে ঘিরে বিশৃঙ্খলা।” প্রতিবেদনে আয়োজকদের বিরুদ্ধে দুর্নীতি (Corruption) ও জালিয়াতির (Fraud) অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে। ‘গোট ইন্ডিয়া ট্যুর’ (GOAT India Tour)-এর প্রথম দিনেই অনুষ্ঠান শেষ করা যায়নি বলে জানানো হয়েছে। মাত্র ২২ মিনিট যুবভারতীতে থাকার পর মাঠ ছাড়েন আর্জেন্টাইন মহাতারকা।

মেসিকে কাছ থেকে দেখতে না পাওয়ার হতাশা থেকে দর্শকদের ক্ষোভ (Public Anger) চরমে পৌঁছয়। ক্লারিনের প্রতিবেদনে ভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) ভূমিকারও সমালোচনা করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, চেয়ার ও জলের বোতল (Water Bottle) ছোড়ার ঘটনায় অনুষ্ঠান ভেস্তে যায়, অথচ ফেডারেশন নিজেদের দায় এড়িয়ে যায়।

Advertisement
ads

আর এক আর্জেন্টাইন সংবাদপত্র ‘লা নাসিয়ন’ (La Nacion) এই ঘটনাকে কার্যত দাঙ্গা (Riot) হিসেবে বর্ণনা করেছে। তারা জানিয়েছে, আয়োজকদের কেলেঙ্কারির বিরুদ্ধে দর্শকরা ক্ষোভ উগরে দেন এবং পরিস্থিতি সামাল দিতে না পেরে মেসি স্টেডিয়াম ছাড়েন।

‘ইনফোবায়ে’ (Infobae) শিরোনামে লেখা হয়েছে—“মেসির ভারত সফরে বিশৃঙ্খলা, জনতা স্টেডিয়াম ভাঙচুর করেছে।” এই ঘটনার তদন্ত (Investigation) শুরু হয়েছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, এর আগে ‘নিউ ইয়র্ক টাইমস’ (New York Times), ‘দ্য গার্ডিয়ান’ (The Guardian) ও ‘বিবিসি’ (BBC) যুবভারতী কাণ্ডের নিন্দা করে প্রতিবেদন প্রকাশ করে। বিবিসির প্রতিবেদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ক্ষমা চাওয়ার প্রসঙ্গ এবং তদন্তের নির্দেশের কথাও উল্লেখ করা হয়েছে।

Advertisement
ads