ঘাটালের বিজেপি বিধায়কের হুঙ্কার! ‘চুরি রুখতে ভোটে পুলিশকে হাত-পা খোঁড়া করতে হবে’
Connect with us

ভাইরাল খবর

ঘাটালের বিজেপি বিধায়কের হুঙ্কার! ‘চুরি রুখতে ভোটে পুলিশকে হাত-পা খোঁড়া করতে হবে’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আগামী বছরের (Next Year) বাংলার বিধানসভা (West Bengal Assembly) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা (Political Tension) তীব্র হচ্ছে। ঘাটালের (Ghatal) বিজেপি বিধায়ক শীতল কপাট (Shital Kopat) সম্প্রতি পুলিশের (Police) বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিয়েছেন। বিজেপির (BJP) পরিবর্তন যাত্রা (Paribartan Yatra) সভায় তিনি বলেন, “ছাব্বিশে (’26) আমরা আসব। তৃণমূলের (TMC) কেউ চুরি করতে পারবে না। ভোটে কোনও আধিকারিক (Officials) থাকবে না। পুলিশের হাত-পা ভেঙে খোঁড়া করে দিতে হবে।”

এই মন্তব্যের ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়ে সমালোচনার ঝড় (Criticism) তুলেছে। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি (Ajit Maiti) বলেন, “পুলিশকে এত দুর্বল ভাবছেন কেন? ভোটে আগের ভুলের পুনরাবৃত্তি হবে না।”

এটা নতুন ঘটনা নয়। দিনকয়েক আগে বনগাঁ দক্ষিণের (Bongaon South) বিজেপি বিধায়ক পথসভা (Roadshow) থেকে সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেছেন, “চ্যালাকাঠ ধরে পুলিশের (Police) উপর চড়াও হোন।”

Advertisement
ads

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের (Election) আগে বিরোধী দলের নেতারা (Opposition Leaders) পুলিশের প্রতি উসকানি (Incitement) বাড়াচ্ছেন। এই ধরনের মন্তব্যে ভোটের সুষ্ঠু পরিবেশে (Free and Fair Poll) প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

Continue Reading
Advertisement