বহুবিবাহ নিষিদ্ধ — একাধিক বিয়েতে ৭ বছরের জেল, ক্ষতিগ্রস্ত মহিলাদের জন্য তহবিল গঠনের প্রস্তাব
Connect with us

ভাইরাল খবর

বহুবিবাহ নিষিদ্ধ — একাধিক বিয়েতে ৭ বছরের জেল, ক্ষতিগ্রস্ত মহিলাদের জন্য তহবিল গঠনের প্রস্তাব

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অসমে বহুবিবাহ (Polygamy) রোধে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) সরকার। রাজ্য মন্ত্রিসভায় সোমবার পাশ হয়ে গেল ‘বহুবিবাহ প্রতিরোধ বিল’ (Prohibition of Polygamy Bill)। একাধিক বিয়ে করলে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড (Imprisonment) এবং জরিমানার প্রস্তাব রাখা হয়েছে এই বিলে।

বিলে আরও বলা হয়েছে, বহুবিবাহের ফলে যেসব মহিলা ক্ষতিগ্রস্ত (Affected Women) হয়েছেন, তাঁদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ তহবিল (Special Fund) গঠনের প্রস্তাব করা হয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, আগামী বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে এই বিল হিমন্ত সরকারের কাছে একটি বড় রাজনৈতিক মাস্টারস্ট্রোক (Political Masterstroke) হতে চলেছে।

গত মাসেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছিলেন, অসম বিধানসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে— লাভ জেহাদ (Love Jihad), বহুবিবাহ এবং বৈষ্ণব সত্র (Vaishnav Satra) সুরক্ষা সংক্রান্ত। তার মধ্যে প্রথম পদক্ষেপ হিসেবে সোমবার মন্ত্রিসভায় বহুবিবাহ বিরোধী বিল পাস হয়েছে।

হিমন্ত জানান, “বহুবিবাহ নিষিদ্ধ করা হবে। বিবাহবিচ্ছেদ (Divorce) আইনিভাবে সম্পন্ন না হলে নতুন করে বিয়ে করা যাবে না। একাধিক বিয়ে করলে সর্বোচ্চ সাত বছরের জেল হতে পারে।”

Advertisement
ads

তিনি আরও বলেন, বহু মহিলা বহুবিবাহের কারণে মানসিক ও আর্থিক ক্ষতির মুখে পড়েন। তাঁদের জন্যই তহবিল গঠন করা হচ্ছে, যাতে তাঁদের অধিকার (Women’s Rights) রক্ষা পায়।

বিলে উল্লেখ রয়েছে, বহুবিবাহে যুক্ত থাকলে ধর্মগুরু (Religious Leaders) বা সরকারি আধিকারিকদের (Government Officials) বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম (Exception) থাকবে। তফসিলি জাতি (Scheduled Tribes) ও ষষ্ঠ তফসিলভুক্ত (Sixth Schedule Areas) এলাকা যেমন বড়োল্যান্ড (Bodoland), ডিমা হাসাও (Dima Hasao) ও কারবি আংলং (Karbi Anglong) এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিল আইনে পরিণত হলে নারীর অধিকার সুরক্ষা এবং সামাজিক সংস্কারের বার্তা দিয়ে ২০২৬ সালের নির্বাচনে হিমন্ত সরকারের অবস্থান আরও মজবুত হবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement