“সিপিএমের মতোই শিক্ষা পাবে বিজেপি” — অভিষেকের কড়া মন্তব্যে তোলপাড় রাজনীতি
Connect with us

ভাইরাল খবর

“সিপিএমের মতোই শিক্ষা পাবে বিজেপি” — অভিষেকের কড়া মন্তব্যে তোলপাড় রাজনীতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০০৭ সালের নন্দীগ্রামের (Nandigram) রক্তাক্ত আন্দোলন বাংলার রাজনীতির গতিপথ পাল্টে দিয়েছিল। সেই আন্দোলনই ত্বরান্বিত করেছিল বামশাসনের (Left Rule) পতন এবং তৃণমূলের (Trinamool Congress) উত্থান। আজ, ১০ নভেম্বর, সেই ঐতিহাসিক নন্দীগ্রাম দিবস উপলক্ষে ‘লাল সন্ত্রাসে’র কথা স্মরণ করে বিজেপিকে (BJP) কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (All India General Secretary) অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নন্দীগ্রামের শহিদদের (Martyrs) প্রতি শ্রদ্ধা জানিয়ে এক্স (X) হ্যান্ডলে অভিষেক লিখেছেন,
“২০০৭ সালের এই দিনে সিপিএমের (CPM) বর্বরোচিত অত্যাচারের বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠেছিল। নিজেদের অধিকার কীভাবে ছিনিয়ে নিতে হয়, তা শিখিয়ে দিয়েছিল নন্দীগ্রাম। বামেরা এই শিক্ষা ভুলতে পারেনি, বিজেপিরও দর্প চূর্ণ হবে একইভাবে।”

তিনি আরও লেখেন, “এসব করে বাংলার মানুষের মাথা নত করা যাবে না। তোমাদের ঔদ্ধত্য (Arrogance) আর জমিদারি মানসিকতার (Feudal Mentality) জবাব মিলবে ব্যালট বক্সে (Ballot Box)।”

অভিষেকের এই বার্তা রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নন্দীগ্রামের শহিদ দিবস (Martyrs’ Day) উপলক্ষে তাঁর এই মন্তব্য বিজেপির বিরুদ্ধে আগাম নির্বাচনী সুর হিসেবে দেখা হচ্ছে।

২০০৭ সালের ১০ নভেম্বর ছিল ‘অপারেশন সূর্যোদয়’ (Operation Suryauday) — বাম আমলের সেই ঘটনাই আজও নন্দীগ্রামের ইতিহাসে গভীর ক্ষত। প্রতি বছর এই দিনটি পালন করে তৃণমূল। অন্যদিকে, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) — যিনি একসময় নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন — এখন বিজেপির পক্ষেও একই দিন স্মরণ করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি।

Advertisement
ads

সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক্স হ্যান্ডলে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তির্যক মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Continue Reading
Advertisement