"গণহত্যা চালাচ্ছে পাকিস্তান", কাবুলের হাসপাতালে হামলায় ইসলামাবাদকে তীব্র আক্রমণ ভারতের
Connect with us

দেশের খবর

“গণহত্যা চালাচ্ছে পাকিস্তান”, কাবুলের হাসপাতালে হামলায় ইসলামাবাদকে তীব্র আক্রমণ ভারতের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ‘বন্ধু’ আফগানিস্তানের (Afghanistan) হাসপাতালে পাকিস্তানের বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানাল ভারত। সোমবার রাতে কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের মিসাইল (Missile) আছড়ে পড়ার ফলে অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে, যা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই নৃশংস ঘটনার প্রেক্ষিতে ভারতীয় বিদেশমন্ত্রক (Ministry of External Affairs) একটি কড়া বিবৃতি জারি করে জানিয়েছে, পাকিস্তান সামরিক অভিযানের (Military Operation) নামে আসলে এক পরিকল্পিত গণহত্যা (Genocide) চালাচ্ছে। ভারতের মতে, এই হামলা সম্পূর্ণ ‘বিবেকহীন’ (Senseless)।

আফগান তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, নিহতদের মধ্যে অধিকাংশ ছিলেন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের চিকিৎসাধীন রোগী। যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি এই অভিযোগ প্রত্যাখ্যান (Reject) করে দাবি করেছেন যে, সেখানে কোনও হাসপাতাল নয়, বরং জঙ্গিদের গোলাবারুদ (Ammunition) মজুতকেন্দ্র লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।

গত তিন সপ্তাহ ধরে চলা এই সংঘাতের (Conflict) মূলে রয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)। ২০২৫ সাল থেকেই ডুরান্ড লাইন (Durand Line) বরাবর দুই দেশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। গত বছর অক্টোবরে পাকিস্তানের ৫৮ জন সেনা জওয়ানের মৃত্যু থেকে শুরু করে তালিবানের ড্রোন (Drone) হামলা— রক্তক্ষয় থামার নাম নিচ্ছে না। ভারতের অভিযোগ, পাকিস্তান নিজের অভ্যন্তরীণ অস্থিরতা ঢাকতে আন্তর্জাতিক সীমান্ত (Border) লঙ্ঘন করে নিরীহ বেসামরিক নাগরিকদের নিশানা করছে। হাসপাতালের ধ্বংসস্তূপ ও বিপুল প্রাণহানি এই সংঘাতকে এক ভয়াবহ পর্যায়ে নিয়ে গিয়েছে বলে মনে করছে কূটনৈতিক মহল।

Advertisement
ads
Continue Reading
Advertisement