ভোটের মুখে মাস্টারস্ট্রোক! প্রার্থী তালিকা ঘোষণার আগেই তৃণমূলে যোগ প্রাক্তন ক্রিকেটারের
Connect with us

ভাইরাল খবর

ভোটের মুখে মাস্টারস্ট্রোক! প্রার্থী তালিকা ঘোষণার আগেই তৃণমূলে যোগ প্রাক্তন ক্রিকেটারের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (Assembly Election) নির্ঘণ্ট (Schedule) ঘোষণার ঠিক দু’দিনের মাথায় বড়সড় চমক দিল রাজ্যের শাসক দল। মঙ্গলবার সকালে তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সাংসদ (MP) পার্থ ভৌমিকের হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব। এদের মধ্যে সবচেয়ে বড় নাম প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল (Shiv Sankar Paul)। ক্রিকেট পিচ থেকে সরাসরি রাজনীতির ময়দানে পা রাখলেন বাংলার এই প্রাক্তন পেসার।

শিবশঙ্করের পাশাপাশি এদিন ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন সাঁওতাল সম্প্রদায়ের পরিচিত মুখ তথা শিক্ষাবিদ তনুশ্রী হাঁসদা এবং ইসলামিক স্কলার আব্দুল মাতিন। অন্যদিকে, জঙ্গলমহলেও শক্তি বাড়িয়েছে তৃণমূল (TMC)। ঝাড়গ্রাম জেলা তৃণমূল কার্যালয়ে পতাকা হাতে তুলে নিয়েছেন সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের আইন আধিকারিক (Law Officer) মঙ্গল সরেন। প্রার্থী তালিকা (Candidate List) প্রকাশের ঠিক আগে এই যোগদান ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা। প্রশ্ন উঠছে, এই বিশিষ্টজনদের মধ্যে কেউ কি সরাসরি নির্বাচনের টিকিট পাবেন?

প্রসঙ্গত, সোমবারই সিপিএম (CPM) ১৯২টি আসনে এবং বিজেপি (BJP) ১৪৪টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। গেরুয়া শিবির নন্দীগ্রাম এবং ভবানীপুর- উভয় কেন্দ্রেই হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে চমক দিয়েছে। তবে শাসক দল আজ বিকেলবেলা সম্ভবত ২৯৪টি আসনের পূর্ণাঙ্গ তালিকা একসাথেই প্রকাশ করতে চলেছে। নতুন মুখ এবং তরুণ তুর্কিদের (Young faces) প্রাধান্য দিয়ে তৃণমূল কোন মাস্টারস্ট্রোক (Masterstroke) দেয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

Advertisement
ads
Continue Reading
Advertisement