পাকিস্তান-আফগান নাগরিকদের জন্য আমেরিকায় প্রবেশে নতুন কড়াকড়ি!
Connect with us

বিশ্বের খবর

পাকিস্তান-আফগান নাগরিকদের জন্য আমেরিকায় প্রবেশে নতুন কড়াকড়ি!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আনতে চলেছে ট্রাম্প প্রশাসন। সরকারি সূত্রের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন এই বিধিনিষেধ খুব শিগগিরই কার্যকর হতে পারে।

এদিকে, মাত্র একদিন আগেই সন্ত্রাস দমনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছিলেন ট্রাম্প। কিন্তু তারপরই নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা সামনে আসায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প জাতীয় নিরাপত্তার স্বার্থে বিদেশি নাগরিকদের যাচাই প্রক্রিয়া কঠোর করার নির্দেশ দেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের উপর বাড়তি বিধিনিষেধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃচাকরি বাণিজ্যের কালো ছায়া—৭৮ কোটি টাকার দুর্নীতি ফাঁস

এর আগেও ট্রাম্প প্রশাসন ২০১৭ সালে সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা পরে আইনি লড়াইয়ের পরও বহাল থাকে। তবে ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে ওই নিষেধাজ্ঞা বাতিল করেন এবং এটিকে “অযৌক্তিক ও বৈষম্যমূলক” বলে অভিহিত করেন। নতুন এই সিদ্ধান্ত কূটনৈতিক সম্পর্ক ও অভিবাসন নীতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ট্রাম্পের কড়া অভিবাসন নীতি ফের আলোচনার কেন্দ্রে।

Advertisement
ads
Continue Reading
Advertisement