হামলা
পহেলগাঁও হামলার পর আতঙ্কে পাকিস্তান, নিখোঁজ সেনাপ্রধান আসিম মুনির?
ডিজিটাল ডেস্কঃ কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরস্ত্র পর্যটকদের নৃশংস হত্যাকাণ্ডের পরে পাকিস্তানের ভূমিকা নিয়ে যখন আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক চলছে, তখনই নতুন চাঞ্চল্য। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে (Asim Munir) খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর। জল্পনা দানা বাঁধছে—যুদ্ধের আশঙ্কায় কি দেশ ছেড়ে পালালেন তিনি?
স্থানীয় সূত্র উদ্ধৃত করে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে, হামলার পর থেকে মুনির দৃশ্যমান নন। গোপনে রাওয়ালপিন্ডির কোনও বাঙ্কারে আশ্রয় নিয়েছেন তিনি অথবা সপরিবারে পাকিস্তান ছেড়ে অন্য দেশে চলে গিয়েছেন—এমনই খবর পাক সোশাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। এর মধ্যেই পাকিস্তানের অভ্যন্তরে সেনাবাহিনীর মধ্যে গণইস্তফার গুঞ্জনও ছড়িয়েছে।
আরও পড়ুনঃ ধর্ম নয়, দেশ আগে: মসজিদে মুসলিমরা তুললেন ‘হিন্দুস্থান জিন্দাবাদ’ ধ্বনি
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর বাধ্য হয়ে একটি ছবি প্রকাশ করে দাবি করেছে, সেনাপ্রধান এখনো পাকিস্তানেই আছেন। ছবিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও জেনারেল মুনিরকে অ্যাবোটাবাদে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। ছবির ক্যাপশনে তারিখ দেওয়া হয়েছে ২৬ এপ্রিল, ২০২৫। যদিও অনেকেই প্রশ্ন তুলেছেন, ছবি নতুন না পুরনো—তার যথাযথ প্রমাণ নেই।
পাশাপাশি, পহেলগাঁও হামলার দায় এড়াতে পাকিস্তান আবার পুরনো কৌশলে ফিরেছে। ইসলামাবাদ দাবি করেছে, হামলার সঙ্গে তাদের কোনো যোগ নেই এবং আন্তর্জাতিক তদন্তের জন্য আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যুদ্ধের সম্ভাবনা মাথায় রেখে বন্ধু রাষ্ট্র চিনের কাছেও সমর্থন চেয়েছে তারা।
কিন্তু সামগ্রিক পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে—পাকিস্তান এই মুহূর্তে প্রবল চাপে। ভারতের সম্ভাব্য কড়া প্রত্যাঘাতের আতঙ্কে শুধু শীর্ষ সামরিক নেতৃত্বই নয়, গোটা পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়েছে ভয় আর অনিশ্চয়তা।
