পাক- প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ভারতীয় ড্রোন হামলা! ভারতের পাল্টা হানায় কাঁপছে পাকিস্তান
Connect with us

হামলা

পাক- প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ভারতীয় ড্রোন হামলা! ভারতের পাল্টা হানায় কাঁপছে পাকিস্তান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের (Shehbaz Sharif) বাসভবনের নিকটবর্তী এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী (Indian Armed Forces)। সূত্রের খবর, লাহোরের (Lahore) ফিরোজপুর রোডে (Ferozepur Road) এই হামলা চালানো হয়েছে, যেখানে অবস্থিত শেহবাজ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের (Nawaz Sharif) পারিবারিক বাসভবন। সেনার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ভারতের পাল্টা প্রত্যাঘাতের অংশ হিসাবেই এই হামলা হয়েছে।

এর আগে সন্ধ্যায় পাকিস্তান জম্মু (Jammu), রাজস্থান (Rajasthan)-সহ ভারতের একাধিক সীমান্তবর্তী শহরে মিসাইল এবং যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালানোর চেষ্টা করেছিল। তবে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) ও এয়ার ডিফেন্স সিস্টেম (Air Defence System) তৎপরতার সঙ্গে সেই আক্রমণ রুখে দেয়। পাকিস্তানের পাঠানো একাধিক এফ-১৬ (F-16) যুদ্ধবিমানকে আকাশেই ধ্বংস করে ভারত, বিশেষ করে রাজস্থানের আকাশপথে।

আরও পড়ুনঃ পাক হামলায় ব্ল্যাকআউট ধরমশালায়, ম্যাচ বাতিলের পর গভর্নিং কাউন্সিলের বৈঠকে টুর্নামেন্ট স্থগিত

পাল্টা জবাব দিতে দেরি করেনি ভারত। পাকিস্তানের লাহোর ছাড়াও ইসলামাবাদ (Islamabad) ও রাওয়ালপিণ্ডি (Rawalpindi)-তে নিশানা করে হামলা চালানো হয়েছে। এইসব গুরুত্বপূর্ণ শহরগুলিতে হামলা সত্ত্বেও কোনও কার্যকর প্রতিরক্ষা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে পাকিস্তানের সেনা।

Advertisement
ads

সেনা সূত্রের মতে, ভারতের এই সুনির্দিষ্ট ও কৌশলী আঘাত পাকিস্তানকে বার্তা দিচ্ছে— সীমান্ত পার করে হামলা চালালে জবাব মিলবে প্রত্যাশার চেয়েও কঠিনভাবে।

Continue Reading
Advertisement