হামলা
ড্রোন ছুঁড়েও রক্ষা পেল না পাকিস্তান, ভারত s-৪০০ গুঁড়িয়ে দিল ৩০টি মিসাইল
ডিজিটাল ডেস্কঃ ভারতের বিরুদ্ধে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে এবার নিজেই মারাত্মক চাপে পড়েছে পাকিস্তান (Pakistan)। বৃহস্পতিবার (৮ মে, ২০২৫) রাতে ভারতের পশ্চিম সীমান্ত বরাবর—জম্মু, রাজস্থান ও পাঞ্জাবের (Punjab) কিছু অংশে একের পর এক ড্রোন হামলার চেষ্টা চালায় পাকিস্তান। কিন্তু ভারতের আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম (Air Defence System) সেই সব হামলা মুহূর্তে প্রতিহত করে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত পাকিস্তানের ৩০টিরও বেশি মিসাইল ও ড্রোন আকাশেই ধ্বংস করে দিয়েছে ভারত (India)। একটিও লক্ষ্যভ্রষ্ট হয়নি, কোনও ক্ষেপণাস্ত্র ভারতের ভূখণ্ডে আঘাত হানতে পারেনি। বরং পাল্টা পদক্ষেপে এবার পাকিস্তানেরই অন্তত সাতটি শহরে নিশানা করে হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। শিয়ালকোট (Sialkot), লাহোর (Lahore), রহিমইয়ার খান, শেখুপুরা সহ একাধিক অঞ্চলে ভারতীয় ক্ষেপণাস্ত্রের (Missile Strike) আঘাতে কেঁপে উঠছে পাকিস্তানের বেসামরিক ও সামরিক পরিকাঠামো।
সূত্রের খবর, এই প্রতিবেদন লেখা পর্যন্ত আরবসাগরে (Arabian Sea) মোতায়েন ভারতীয় নৌবাহিনী (Indian Navy) যখন-তখন সক্রিয় অ্যাকশন নিতে প্রস্তুত। একাধিক সাবমেরিন এবং যুদ্ধজাহাজ স্ট্যান্ডবাই মোডে রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ ভারতের মিসাইল হানায় পাকিস্তানের এফ-১৬ ধ্বংস, সীমান্তে যুদ্ধপরিস্থিতির আশঙ্কা
এরই মধ্যে বৃহস্পতিবার রাতে ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে পাকিস্তানের তিনটি যুদ্ধবিমান (Fighter Jets)। তার মধ্যে একটি বিমান গুলি করে নামায় ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা। ওই বিমানের এক পাইলট জীবিত অবস্থায় ভারতের সেনার (Indian Army) হেফাজতে আছেন বলেও জানা গেছে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে রাতে জরুরি বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা প্রধান অনিল চৌহান (Chief of Defence Staff Anil Chauhan), সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Army Chief Upendra Dwivedi), নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী (Navy Chief Dinesh Tripathi) এবং বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং (IAF Chief AP Singh)।
পরিস্থিতির উপর নজর রাখছে আমেরিকাও। সূত্রের খবর, মার্কিন বিদেশ দফতরের সচিব ফোনে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S. Jaishankar) সঙ্গে। ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে আছে আমেরিকা (United States)। আন্তর্জাতিক সহযোগিতার বার্তা দিয়ে ওয়াশিংটনের তরফে ‘শোল্ডার টু শোল্ডার’ লড়াইয়ের আশ্বাসও দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতি যত এগোচ্ছে, ততই কোণঠাসা হচ্ছে পাকিস্তান। আকাশপথ, স্থল ও জলপথ—তিন দিক থেকেই প্রস্তুত ভারত।
