দেশের খবর
নগদ কাণ্ডে নাম! বিচারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল যশবন্ত বর্মাকে
নিউজ ডেস্ক: উল্লেখ্য, গত সপ্তাহে ১৪ মার্চ দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাংলোয় আগুন লাগে বলে খবর। সে সময় বাড়িতে ছিলেন না বিচারপতি যশবন্ত বর্মা ও তাঁর স্ত্রী। বাড়ির সদস্যরা মিলে খবর দেন দমকল কর্মীদের। আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীরাই প্রথমে হদিস পান টাকার।
তারাই পুলিশকে খবর দেন। এরপর পুলিশ বিচারপতির বাড়ি হানা দিয়ে উদ্ধার করে টাকার পাহাড়। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, প্রাথমিক আমি মনে করি যে, ঘটনার তদন্ত আরও গভীরে গিয়ে হওয়া প্রয়োজন। অগ্নিকাণ্ডের পর ওই বিচারপতির বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার হওয়ার পরে ঘটনায় তিনি ছুটিতে রয়েছেন বলে প্রথমে জানানো হয়েছিল।
আরও পড়ুন – চাঞ্চল্যকর দৃশ্য! গুদামঘরে ভর্তি ভর্তি টাকা, ছবি প্রকাশ সুপ্রিম কোর্টের
এবার বিচারপতি যশবন্ত বর্মাকে বিচারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল। আপাতত বিচার করতে পারবেন না বিচারপতি বর্মা, নির্দেশ দিল্লি হাইকোর্টের নগদ কাণ্ডে নাম জড়ানোর পরই বিচারপতি বর্মার হাত থেকে বিচার প্রক্রিয়া সরিয়ে নেওয়া হল বলে সূত্র। দিল্লির শীর্ষ আদালতের পক্ষ থেকে, একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, বিচারপতি বর্মার বাড়ি থেকে নগদ টাকা উদ্ধারের অভিযোগ ওঠায় দিল্লি হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর।
এদিকে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনার আঁচ পড়েছে সংসদে। আলোচনা চেয়ে আজ সোমবার সংসদে মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছে কংগ্রেস নেতৃত্ব। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে এই মর্মে নোটিস জমা দিয়েছেন দলের দুই সাংসদ।
আরও পড়ুন – দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে উদ্ধার টাকার পাহাড়!
