একা ঘরে দড়িতে ঝুললেন মেডিক্যাল পরীক্ষার্থী, কোটায় চাঞ্চল্য
Connect with us

দুর্ঘটনা

একা ঘরে দড়িতে ঝুললেন মেডিক্যাল পরীক্ষার্থী, কোটায় চাঞ্চল্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজস্থানের কোটা শহরে আবারও ঘটল ছাত্র আত্মহত্যার ঘটনা। এবারের শিকার ১৭ বছরের হংসরাজ শংকর, যিনি মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। বিহারের নালন্দার বাসিন্দা এই কিশোর জয়াহর নগরের এক হস্টেলে থাকতেন।

পুলিশ জানিয়েছে, সন্ধ্যা থেকেই ঘরের দরজা বন্ধ ছিল। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে কেয়ারটেকার খবর দেন পুলিশকে। দরজা ভেঙে দেখা যায়, লোহার রডের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়েছেন তিনি। যেহেতু হস্টেলের ঘরে ‘আত্মহত্যা নিরোধক’ সিলিং ফ্যান ছিল, তাই বিকল্প উপায় খুঁজেছিলেন হংসরাজ।

আরও পড়ুনঃ রোডসাইড ফ্লেভার এবার আপনার রান্নাঘরে— চিকেন কাটি রোল স্পেশাল

ঘর থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দেহ ময়নাতদন্তের পর তদন্ত এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
ads

উল্লেখ্য, এই বছর কোটায় আত্মহত্যার সংখ্যা বেড়ে ৯-এ পৌঁছাল। গত বছর আত্মঘাতী হয়েছিল ১৭ জন ছাত্র। সরকারি ও বেসরকারি নানা পদক্ষেপের পরও এই মৃত্যুমিছিল থামছে না।

Continue Reading
Advertisement