গাঁজা সহ গ্রেফতার ভিন জেলার যুবক
Connect with us

রায়গঞ্জ

গাঁজা সহ গ্রেফতার ভিন জেলার যুবক

Dipa Chakraborty

Published

on

রায়গঞ্জ, ৮ জুলাই :  গোপন সূত্রে খবর পেয়ে একটি বেসরকারি বাসে তল্লাশি চালিয়ে আন্তঃরাজ্য গাঁজা পাচারচক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম নয়ন দাস(২২)। তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার হাসপাতাল মোড় এলাকায়।

দীর্ঘদিন ধরে ধৃত যুবক গাঁজার ব্যবসা করে আসছিল। বুধবার রাতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে একটি বেসরকারি বাসে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় গাঁজা সহ তাকে পাকড়াও করা হয়। ধৃত যুবকের কাছ থেকে ২৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার তাকে তোলা হয় রায়গঞ্জ জেলা আদালতে। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ধৃত নয়ন দাস নামে ওই যুবক দীর্ঘদিন ধরে গাঁজা সহ নানা মাদক কারবারে জড়িত৷ তার বাড়ি দক্ষিণ দিনাজপুরে৷ উদ্ধার করা গাঁজার মূল্য লক্ষাধিক টাকা। এঘটনায় আরো কারা জড়িত রয়েছে তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

আরও খবর পড়ুন : রায়গঞ্জে বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে পালিত সেফ ড্রাইভ সেভ লাইফ 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *