বিনোদন
হলিউডে শোক, টমি লি জোন্সের মেয়ের রহস্যমৃত্যু, হোটেলে মিলল নিথর দেহ
ডিজিটাল ডেস্কঃ বছরের শুরুতেই হলিউডে (Hollywood) নেমে এল শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা টমি লি জোন্সের (Tommy Lee Jones) কন্যা ভিক্টোরিয়া জোন্সের (Victoria Jones) রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। সান ফ্রান্সিসকোর (San Francisco) এক বিলাসবহুল হোটেল ফেয়ারমন্ট হোটেলের (Fairmont Hotel) পনেরো তলা (15th floor) থেকে উদ্ধার হয়েছে তাঁর নিথর দেহ। শুক্রবার ভোররাতে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর আনুমানিক তিনটে নাগাদ ভিক্টোরিয়াকে অচেতন (unconscious) অবস্থায় হোটেলের করিডরে পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। প্রথমে মনে করা হয়েছিল অতিরিক্ত মদ্যপান (alcohol consumption) করে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষকে জানানো হয়। মেডিক্যাল এমার্জেন্সি (medical emergency) ডাকা হয়, শুরু হয় সিপিআর (CPR)। পুলিশ (police) ও অ্যাম্বুল্যান্স পৌঁছালেও শেষরক্ষা হয়নি।
তদন্তকারীদের দাবি, ভিক্টোরিয়ার শরীরে কোনও আঘাতের চিহ্ন (injury marks) নেই। মাদক সেবন (drug use) বা আত্মহত্যার (suicide) সম্ভাবনাও প্রাথমিকভাবে উড়িয়ে দেওয়া হয়েছে। ফলে মৃত্যুর কারণ (cause of death) এখনও স্পষ্ট নয়। ওই হোটেলে তিনি অতিথি (guest) ছিলেন কি না, নাকি অন্য কোনও কারণে সেখানে উপস্থিত ছিলেন—তাও খতিয়ে দেখা হচ্ছে।
৩৪ বছর বয়সি ভিক্টোরিয়া নিজেও অভিনয়ের জগতে যুক্ত ছিলেন। বাবার সঙ্গে ‘Men in Black 2’, ‘The Three Burials of Melquiades Estrada’ এবং জনপ্রিয় সিরিজ ‘One Tree Hill’-এ তাঁর অভিনয় প্রশংসা পেয়েছিল। রহস্যজনক এই মৃত্যুতে শোকস্তব্ধ (shocked) গোটা হলিউড।


