বিকেল ২টা ৩৫ মিনিট নাগাদ অণ্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সরাসরি রওনা দেবেন সভাস্থলের উদ্দেশে। এদিন তাঁর হাত ধরেই পশ্চিমবঙ্গ পেতে চলেছে প্রায় ৫৪০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ঘোষণা ও উদ্বোধন।
সরকারি মঞ্চ থেকে মোদী উদ্বোধন করবেন ‘City Gas Distribution Project’ বাঁকুড়া ও পুরুলিয়ার জন্য। একই সঙ্গে, দুর্গাপুর-হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের ১৩২ কিমি অংশের উদ্বোধন, পুরুলিয়া-কোটশিলা রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা ও ‘Setu Bharatam’-এর আওতায় দুটি রোড ওভার ব্রিজ উদ্বোধন করবেন তিনি।
আরও পড়ুনঃ দুর্গাপুরে মোদির সভা ঘিরে কড়া নিরাপত্তা, তবে বঙ্গ বিজেপিতে আবার ভাঙনর সুর?
শুধু তাই নয়, পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে Durgapur এবং Raghunathpur থার্মাল পাওয়ার প্ল্যান্টে Flue Gas Desulphurisation ব্যবস্থা চালু করার কথাও জানাবেন মোদী। কেন্দ্রীয় সরকারের দাবি, এই প্রকল্পগুলি রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন, গ্যাস সংযোগ এবং সবুজ শক্তি ব্যবস্থার দিক থেকে বড় পদক্ষেপ।
প্রশাসনিক পর্বের পর বিকেল পৌনে ৪টা থেকে শুরু হবে মোদীর রাজনৈতিক জনসভা। শোনা যাচ্ছে, এই সভা থেকেই রাজ্যে বিজেপির নির্বাচনী রণকৌশলের ইঙ্গিত মিলতে পারে। শাসক দলের প্রতি কড়া বার্তা দেওয়া হতে পারে বলেও মত রাজনৈতিক মহলের।
রাজ্য বিজেপি সভাপতির দায়িত্ব নেওয়ার পর এটাই শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) প্রথম বড় সভা। তাঁর ভূমিকাও থাকছে বিশেষভাবে নজরে। সভা সফল করতে জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত বিজেপি নেতৃত্ব তৎপর।
সব মিলিয়ে, দুর্গাপুরে মোদীর সফর ঘিরে সাজো সাজো রব—এ যেন একপ্রকার উৎসবের আবহ বলেই মনে করছেন স্থানীয়রা।