৫৪০০ কোটির প্রকল্প ঘোষণা, মোতিহারিতে বাংলার উন্নয়ন রূপরেখা স্পষ্ট করলেন মোদী
Connect with us

রাজনীতি

৫৪০০ কোটির প্রকল্প ঘোষণা, মোতিহারিতে বাংলার উন্নয়ন রূপরেখা স্পষ্ট করলেন মোদী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, ফের বাংলার মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কর্মসূচির মূল কেন্দ্র দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম, যেখানে রয়েছে তাঁর পরপর দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান—একটি প্রশাসনিক, অপরটি রাজনৈতিক। তবে বাংলায় পা রাখার আগেই বিহারে জনসভা থেকে পশ্চিমবঙ্গের জন্য উন্নয়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

মোতিহারির মঞ্চ থেকে মোদী জানান, বীরভূম (Birbhum) এবং জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় আগামী দিনে ব্যাপক উন্নয়ন হবে। জলপাইগুড়িকে তিনি জয়পুরের মতো পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। বীরভূমের প্রসঙ্গে বলেন, “It will be developed like Bengaluru.” তাঁর এই মন্তব্য কেষ্ট মণ্ডলের অঞ্চল নিয়েও স্পষ্ট বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল।

আজ দুপুর ২টা ৩৫ মিনিটে অন্ডাল (Andal) বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে যাবেন সরকারি সভাস্থলে, যেখানে তিনি প্রায় ৫৪০০ কোটি টাকার পরিকাঠামোগত প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে —

  • বাঁকুড়া ও পুরুলিয়ায় নগর গ্যাস সরবরাহ প্রকল্প,

  • দুর্গাপুর-হলদিয়া গ্যাস পাইপলাইনের ১৩২ কিমি অংশ,

  • পুরুলিয়া-কোটশিলা রেলপথে ডাবল লাইনের উদ্বোধন,

  • ‘সেতু ভারতম’ প্রকল্পে দুটি রোড ওভার ব্রিজ।

আরও পড়ুনঃ দুর্গাপুরে মোদীজির ডাবল সভা: পরিকাঠামো উন্নয়নের সঙ্গে চোখ রাজনীতির লক্ষ্যেও

Advertisement
ads

সরকারি সভা শেষে বিকেল ৩:৪৫ নাগাদ বিজেপির রাজনৈতিক জনসভায় অংশ নেবেন তিনি। বিজেপির রাজ্য নেতৃত্বের মতে, এই জনসভা হতে চলেছে নির্বাচনের আগে তাঁদের জন্য একটি বড় শক্তি প্রদর্শন। ইতিমধ্যেই মোদীর বাংলার সফর ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রচার যুদ্ধ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ বাংলার মাটি থেকেই শুরু হচ্ছে বিজেপির নতুন রণকৌশল।

Continue Reading
Advertisement