ভারত-ইউরোপিয়ান ইউনিয়নের সম্মেলনে যোগ দিতে পর্তুগাল যাচ্ছেন মোদি
Connect with us

দেশ

ভারত-ইউরোপিয়ান ইউনিয়নের সম্মেলনে যোগ দিতে পর্তুগাল যাচ্ছেন মোদি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৫ এপ্রিল : ভারত-ইউরোপিয়ান ইউনিয়নের সম্মেলনে যোগ দিতে আগামী ৮ মে পর্তুগাল যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকেই তাঁর ফ্রান্সে যাওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে। শেষ বার ২০১৯ সালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁর (Emmanuel Macron) আমন্ত্রণে জি-সেভেন (G7) সম্মেলনে অংশ নিয়েছিলেন তিনি।

তারপর ভারত-ফ্রান্সের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের আমলে ফরাসি বিধ্বংসী যুদ্ধ বিমান রাফাল (Rafale) এসেছে ভারতে। ৩৬টি রাফালে কেনার চুক্তি হয়েছে দু’দেশের। ইতিমধ্যেই ২১টি বিমান ইতিমধ্যেই এসে গিয়েছে। এরই পাশাপাশি ব্রিটেন-সহ ইটালি, ডেনমার্কের মতো একাধিক দেশের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করতে তৎপর ভারত। তবে মোদির ফ্রান্স যাত্রার আগেই ফরাসি বিদেশমন্ত্রী জিন-ইয়ভেস লে ড্রিয়ান ১৩ থেকে ১৫ এপ্রিল ভারত সফরে আসছেন। এছাড়াও আগামী ২৬ এপ্রিল ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Borris Johnson)। এবারের ১১ থেকে ১৩ এপ্রিলে আয়োজিত জি৭ সম্মেলনে অংশ নিতে ব্রিটেন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Continue Reading
Advertisement