ছত্তিশগড়ে মাও হামলা নিয়ে প্রশ্নের মুখে গোয়েন্দারা, কী করে মাওবাদীদের হামলার মুখে পড়ল জওয়ানরা?
Connect with us

দেশ

ছত্তিশগড়ে মাও হামলা নিয়ে প্রশ্নের মুখে গোয়েন্দারা, কী করে মাওবাদীদের হামলার মুখে পড়ল জওয়ানরা?

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৫ এপ্রিল : ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুরে জওয়ানদের উপর মাওবাদী হামলার ঘটনায় গোয়েন্দাদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই দাবি উড়িয়ে দিয়ে সিআরপিএফের (CRPF) শীর্ষকর্তা কুলদীপ সিং জানিয়ে দিলেন, কোনও গোয়েন্দা বা অভিযান সংক্রান্ত (অপারেশনাল) ব্যর্থতা ছিল না।

যদি থাকত তাহলে জওয়ানদের গুলিতে ২৫-৩০ জন মাওবাদীর (Maoist) মৃত্যু হত না। তাঁর দাবি, জওয়ানদের পালটা গুলিতে প্রায় ৩০ মাওবাদী নিকেশ হয়েছে। সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে ছত্তিশগড় যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখা করবেন আহত জওয়ানদের সঙ্গে। উল্লেখ্য শনিবার ছত্তিশগড়ে বিজাপুর ও সুকমার মাঝে জঙ্গলে দুপুর ১২টা থেকে শুরু হওয়া সেই সংঘর্ষ চলে প্রায় পাঁচ ঘণ্টা। মাওবাদীরা যে ভাবে লড়াই চালায়, প্রতিরোধ গড়ে তোলে তাতে প্রশ্ন উঠতে শুরু করে মাওবাদী শীর্ষ নেত্রী মাধবী হিদমার লুকিয়ে থাকার খবর ছড়িয়ে কি ফাঁদে ফেলা হল জওয়ানদের! কারণ জওয়ানরা সেখানে পৌঁছনর আগেই ওঁৎ পেতে বসেছিল মাওবাদীরা। এছাড়াও মাওবাদীদের হামলার ধরন এবং আরও কিছু বিষয় দেখে সন্দেহ করা হয় গোয়েন্দা ব্যর্থতার কারণেই কি ২২ জওয়ানকে প্রাণ হারাতে হল? আহত হলেন আরও অনেকে। এমনকি শেষ পাওয়া খবরে জানা গিয়েছে ১ জওয়ান এখনও নিখোঁজ। এর আগে লোকসভা ভোটের সময় পুলওয়ামা হামলার সময় জওয়ানদের মৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল । ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছিল বিরোধীরা । এবারেও কিভাবে সিআরপিএফের (CRPF) জওয়ানরা হামলার মুখে পড়ে গেলো সেই প্রশ্ন নিয়ে এখন সরগরম দেশের রাজনীতি ।

Continue Reading
Advertisement