সুপ্রিমকোর্ট প্রধান বিচারপতি হচ্ছেন এন ভি রামানা
Connect with us

দেশ

সুপ্রিমকোর্ট প্রধান বিচারপতি হচ্ছেন এন ভি রামানা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৬ এপ্রিল : সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন এনভি রামানা। আগামী ২৪ শে এপ্রিল থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে। ইতিমধ্যেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর নামে সিলমোহর দিয়েছেন ৷ উল্লেখ্য বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে আগামী ২৩ শে এপ্রিল অবসর গ্রহণ করবেন।

উল্লেখ্য ১৯৫৭ সালের ২৭ আগস্ট অন্ধ্রপ্রদেশের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন রামানা। ২০০০ সালের জুন মাসে তিনি অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের স্থায়ী বিচারপতি হন। পরে দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি হন তিনি। এরপর ২০১৪ সালে পদোন্নতি হয় তাঁর। সেই বছরেরই ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে পা রাখেন রামানা। এবার ২৪ এপ্রিল শপথ নিয়ে দেশের প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন এনভি রামানা।

Continue Reading
Advertisement