‘বন্ধুত্বের বার্তা’ নিয়েই লন্ডনে মোদি, ব্রিটেনে ঐতিহাসিক চুক্তির অপেক্ষায় ভারত
Connect with us

দেশের খবর

‘বন্ধুত্বের বার্তা’ নিয়েই লন্ডনে মোদি, ব্রিটেনে ঐতিহাসিক চুক্তির অপেক্ষায় ভারত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দু’দিনের গুরুত্বপূর্ণ বিদেশ সফরে ব্রিটেন পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। লন্ডনে পা রাখার পরেই বিদেশমন্ত্রী রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে লেখেন, “ভারত-ব্রিটেন সম্পর্কের নতুন অধ্যায় শুরু হল।” এই সফরে রাজা তৃতীয় চার্লস (King Charles III) এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের (Keir Starmer) সঙ্গে মোদির একাধিক বৈঠক ঘিরে উত্তেজনা চরমে।

সূত্র অনুযায়ী, এই সফরেই স্বাক্ষর হতে চলেছে বহু প্রতীক্ষিত Free Trade Agreement (FTA)। দু’দেশের মধ্যে অ্যালকোহল, গাড়ি আমদানির শুল্ক এবং অভিবাসন সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের জট ছিল, যা এবার অনেকটাই কাটতে চলেছে। স্টারমারের সরকারের আসার পর দ্রুত গতিতে এগিয়েছে আলোচনার প্রক্রিয়া। আজ (বৃহস্পতিবার) মোদি ও স্টারমারের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বিষয়টি ঘোষণা করবেন বিদেশসচিব বিক্রম মিসরি (Vikram Misri)। এরপর রাতেই মোদি রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ব্রিটেনে মোদির সফরের আরেকটি বড় দিক হল Khalistani extremism নিয়ে বার্তা। প্রবাসী ভারতীয়দের সুরক্ষা, ব্রিটেনের মাটিতে ভারতবিরোধী তৎপরতা রুখতে কড়া অবস্থান নিতে পারেন মোদি।

লন্ডনে পৌঁছে মোদি লিখেছেন, “এই সফর ভারত-ব্রিটেন অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হবে মূল লক্ষ্য।”

Advertisement
ads

ব্রিটেন সফর শেষ করেই মোদির পরবর্তী গন্তব্য মালদ্বীপ। যেখানে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহ দেখাচ্ছেন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu)। চিনের প্রভাব খর্ব করতে এবং কৌশলগত অবস্থানকে গুরুত্ব দিয়ে দিল্লির সঙ্গে সম্পর্ক ফের চাঙ্গা করতে চাইছে মালদ্বীপ। বিশ্লেষকদের মতে, মোদির এই দ্বিপাক্ষিক সফর দু’টি গুরুত্বপূর্ণ মঞ্চে ভারতের কূটনৈতিক অবস্থানকে মজবুত করবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement