Connect with us

রাজনীতি

দিল্লির জয়হিন্দ কলোনিতে বাংলাভাষীদের উচ্ছেদে আদালতের স্থগিতাদেশ, লড়াই জারি রাখার বার্তা তৃণমূলের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দিল্লির জয়হিন্দ কলোনিতে বাংলাভাষী বাসিন্দাদের উচ্ছেদে আপাতত স্থগিতাদেশ দিল পাতিয়ালা হাউস কোর্ট। বৃহস্পতিবার এই রায়ের কথা জানিয়ে তৃণমূল কংগ্রেস তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখে, এটি ‘ন্যায়ের পথে আমাদের লড়াইয়ের বড় সাফল্য’।

Advertisement
ads

রাজধানীর অভিজাত বসন্তকুঞ্জ এলাকার লাগোয়া জয়হিন্দ কলোনিতে বহু বছর ধরে বসবাস করছেন বাংলা ভাষাভাষী মানুষ, যাদের অধিকাংশের শিকড় কোচবিহারে। সম্প্রতি এই কলোনির বাসিন্দারা অভিযোগ করেন, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য তাঁদের নিশানা করা হচ্ছে। বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়, এবং পুলিশি নজরদারি বাড়ানো হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ ওবিসি তালিকা বিতর্কে কলকাতা হাইকোর্টের রায় চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার

এই ঘটনার পর তৃণমূল নেতৃত্ব সরব হয়। রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghosh), সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy), দোলা সেন (Dola Sen) ও সাকেত গোখলে (Saket Gokhale) জয়হিন্দ কলোনি পরিদর্শনে যান। বাংলাভাষীদের পাশে দাঁড়িয়ে তাঁরা ২৪ ঘণ্টার ধরনাতেও অংশ নেন।

তৃণমূলের দাবি, কয়েক মাস আগে দিল্লি পুলিশের তরফে বাসিন্দাদের পরিচয়পত্র খতিয়ে দেখা হলেও কারও বাংলাদেশি বা রোহিঙ্গা যোগ নেই। তবু তাঁদের টার্গেট করা হচ্ছে ভাষার ভিত্তিতে। পাতিয়ালা হাউস কোর্টের এই স্থগিতাদেশের পর তৃণমূল বলেছে, “Under the leadership of Mamata Banerjee, our fight for justice will continue.”

Advertisement
ads

এদিন এক্স হ্যান্ডলে সাগরিকা ঘোষ লেখেন, “প্রত্যেক বাংলাভাষী ভারতীয়র সম্মান ও নিরাপত্তার লড়াইয়ে এটি প্রথম বড় জয়। বাংলা ও তার সংস্কৃতি যেভাবেই আক্রমণ হোক না কেন, তৃণমূল পিছু হটবে না।” বিজেপি ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও কটাক্ষ করেন তিনি।

Continue Reading
Advertisement