এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা দুষ্কৃতীদের
Connect with us

দক্ষিণ দিনাজপুর

এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা দুষ্কৃতীদের

Dipa Chakraborty

Published

on

বালুরঘাট, ০৬ জুন : লকডাউনের সুযোগে ক্রমশ বাড়ছে চুরি-ছিনতাই৷ এরই মাঝে রাতের অন্ধকারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভাঙ্গা লুঠের চেষ্টা করল দুষ্কৃতীরা।

ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের স্টেডিয়াম সংলগ্ন মার্কেট এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে। রবিবার সকালে বিষয়টি নজরে আসায় চাঞ্চল্য ছড়ায় গ্রাহকদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্যাংকের আধিকারিক এবং বালুরঘাট থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে সিকিউরিটি বিহীন ওই এটিএমে দুষ্কৃতীরা টাকা লুটের উদ্দেশ্যে ভাঙচুর চালায়। এটিএম এর ভল্ট ভাঙচুর করেও সফল হয়নি। এদিন গ্রাহকেরা গিয়ে এটিএম মেশিনে ভাঙ্গার চিহ্ন দেখে পুলিশে খবর দেয়। স্থানীয় দুষ্কৃতীরাই এই কাজ করেছে নাকি বহিরাগত চক্র এ টি এম ভাঙচুরে জড়িত তা নিয়ে তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। গ্রাহকদের অভিযোগ, এ টি এম গুলিতে নিরাপত্তা রক্ষী না থাকায় যে কোন সময় টাকা তুলতে আসা গ্রাহকদের ওপরেও দুষ্কৃতীরা হামলা চালিয়ে লুঠ করতে পারে টাকা। ফলে নিরাপত্তাহীন এই এ টি এম গুলিকেই টার্গেট করছে দুষ্কৃতীরা। অবিলম্বে এটিএম গুলিতে নিরাপত্তা রক্ষী মোতায়েন করুন ব্যাংক কর্তৃপক্ষ।