মেট্রোর কাছে মহিলার শ্লীলতাহানি! আশপাশে লোক থাকলেও কেউ এগিয়ে আসেনি, অভিযুক্ত গ্রেপ্তার
Connect with us

ভাইরাল খবর

মেট্রোর কাছে মহিলার শ্লীলতাহানি! আশপাশে লোক থাকলেও কেউ এগিয়ে আসেনি, অভিযুক্ত গ্রেপ্তার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজধানীর উপকণ্ঠে ফের নারী নিগ্রহের (Harassment) ঘটনা। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন (Dakshineswar Metro Station)-এর অদূরে অফিস থেকে বাড়ি ফেরার পথে এক মহিলার শ্লীলতাহানির (Molestation) অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। নির্যাতিতা (Victim) জানিয়েছেন, “অফিস থেকে ফিরছিলাম। হঠাৎ এক ব্যক্তি আমার গায়ে হাত দেয়। প্রতিবাদ করতেই সে আমার ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। আশেপাশে লোকজন (Public) ছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি।”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি এলাকারই বাসিন্দা এবং তিনি বেশ প্রভাবশালী (Influential)। ফলে প্রথমে কেউ মুখ খুলতে সাহস পাননি। পরবর্তীতে নির্যাতিতা দক্ষিণেশ্বর থানায় (Dakshineswar Police Station) লিখিত অভিযোগ (Written Complaint) দায়ের করেন।

Advertisement
ads ads

পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার (Arrested) করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ (Interrogation) করা হচ্ছে।

ঘটনার পর দক্ষিণেশ্বর ও আশেপাশের এলাকায় উত্তেজনা (Tension) ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের প্রশ্ন — “যদি মেট্রো স্টেশনের মতো ব্যস্ত এলাকায় (Busy Area) এভাবে মহিলারা আক্রান্ত হন, তবে সাধারণ নারীরা কতটা নিরাপদ?”

পুলিশ জানিয়েছে, ঘটনায় তদন্ত (Investigation) শুরু হয়েছে এবং সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
ads ads