কলকাতা
কোজাগরী লক্ষ্মীপুজোয় ব্লু লাইনে কম চলবে মেট্রো, জেনে নিন প্রথম ও শেষ ট্রেনের সময়
ডিজিটাল ডেস্কঃ কোজাগরী লক্ষ্মীপুজোর (Kojagori Lakshmi Puja) দিন অর্থাৎ সোমবার, ৬ অক্টোবর, কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে (Blue Line) কম ট্রেন চলবে। মেট্রো সূত্রে খবর, ওইদিন ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে ২৭২টির বদলে চলবে মাত্র ২৩৬টি ট্রেন, অর্থাৎ প্রতি দিকেই ১১৮টি করে মেট্রো চলাচল করবে। তবে প্রথম ও শেষ ট্রেনের (first and last metro) সময়সূচি অপরিবর্তিত থাকছে।
সাধারণত ব্লু লাইনে যাত্রীসংখ্যা বেশি হওয়ায় পরিষেবা কম থাকায় ভিড় বাড়ার আশঙ্কা থাকছে বলে জানিয়েছেন যাত্রীরা।
প্রথম মেট্রোর সময়সূচি (৬ অক্টোবর):
-
নোয়াপাড়া (Noapara) → শহিদ ক্ষুদিরাম (Kavi Subhash): সকাল ৬:৫০
-
দক্ষিণেশ্বর (Dakshineswar) → শহিদ ক্ষুদিরাম: সকাল ৬:৫৫
-
শহিদ ক্ষুদিরাম → দক্ষিণেশ্বর: সকাল ৬:৫৪
-
মহানায়ক উত্তম কুমার (Mahanayak Uttam Kumar) → প্রথম মেট্রো: সকাল ৬:৫৫
শেষ মেট্রোর সময়সূচি:
-
শহিদ ক্ষুদিরাম → দমদম (Dum Dum): রাত ৯:৪৩
-
শহিদ ক্ষুদিরাম → দক্ষিণেশ্বর: রাত ৯:৩৩
-
দক্ষিণেশ্বর → শহিদ ক্ষুদিরাম: রাত ৯:২৮
অন্যদিকে, গ্রিন (Green), ইয়েলো (Yellow), পার্পল (Purple) এবং অরেঞ্জ (Orange) লাইনে মেট্রো পরিষেবা থাকবে স্বাভাবিক।
বিশেষ পরিষেবা – রবিবার (৫ অক্টোবর):
দুর্গাপুজোর কার্নিভালের (Durga Puja Carnival) দিন রবিবার, অতিরিক্ত মেট্রো চালানো হবে ব্লু ও গ্রিন লাইনে।
ব্লু লাইন:
শহিদ ক্ষুদিরাম → দক্ষিণেশ্বর: রাত ১০:০৩, ১০:২৩, ১০:৪৩
দক্ষিণেশ্বর → শহিদ ক্ষুদিরাম: রাত ৯:৫৩, ১০:১৩, ১০:৩৩
গ্রিন লাইন (Howrah Maidan ↔ Sector V):
সেক্টর ফাইভ → হাওড়া ময়দান: রাত ১০:২০, ১০:৪০, ১১:০০
হাওড়া ময়দান → সেক্টর ফাইভ: রাত ১০:২০, ১০:৪০, ১১:০০
