রাজ্যজুড়ে একাধিক মামলায় জর্জরিত! অভিষেকের সার্বিক সুরক্ষার আর্জি খারিজ হাইকোর্টের
Connect with us

ভাইরাল খবর

রাজ্যজুড়ে একাধিক মামলায় জর্জরিত! অভিষেকের সার্বিক সুরক্ষার আর্জি খারিজ হাইকোর্টের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের বিভিন্ন জেলায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় একসঙ্গে সার্বিক রক্ষাকবচ (Blanket Protection) চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বৃহস্পতিবার সেই আবেদনে তাৎক্ষণিক স্বস্তি (Relief) মেলেনি।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে (Bench) শুনানির সময় আদালত জানতে চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মামলায় ইতিমধ্যেই রক্ষাকবচ (Protection) রয়েছে, তাহলে আবার সার্বিক রক্ষাকবচের প্রয়োজন কেন? জবাবে অভিষেকের আইনজীবী কপিল সিব্বল বলেন, বর্তমানে যে রক্ষাকবচ রয়েছে, তা শুধুমাত্র একটি নির্দিষ্ট মামলার জন্য। কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় তাঁর বিরুদ্ধে ধারাবাহিকভাবে নতুন এফআইআর (FIR) দায়ের হচ্ছে। তাই প্রতিটি মামলায় আলাদা করে আদালতের দ্বারস্থ হওয়ার বদলে সব মামলার জন্য একসঙ্গে আইনি সুরক্ষা চাওয়া হয়েছে।

তবে বিচারপতি প্রশ্ন তোলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে দায়ের হওয়া সব মামলাকে একসঙ্গে কীভাবে বিবেচনা করা সম্ভব? একই সঙ্গে সব মামলায় সার্বিক রক্ষাকবচ দিলে তদন্ত (Investigation) প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আদালত পর্যবেক্ষণ করে।

শুনানিতে রাজ্যের আইনজীবী এসভি রাজু জানান, বিষয়টি নিয়ে তাঁর আরও সময় প্রয়োজন। এরপর আদালত মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৩০ জুলাই নির্ধারণ করে।

Advertisement
ads ads

শুনানির সময় কপিল সিব্বল অতীতের একটি নজিরও আদালতের সামনে তুলে ধরেন। তিনি বলেন, প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া ১৭টি মামলায় কলকাতা হাই কোর্ট রক্ষাকবচ দিয়েছিল এবং আদালতের অনুমতি ছাড়া নতুন এফআইআর দায়েরেও বিধিনিষেধ আরোপ করেছিল। সেই নজিরের ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও একই ধরনের সুরক্ষার আবেদন জানানো হয়।

তবে আদালত আপাতত সেই আবেদন গ্রহণ করেনি। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থাকা আটটি মামলার ক্ষেত্রেও এদিন কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ (Interim Protection) দেওয়া হয়নি। আদালত জানায়, ৩০ জুলাইয়ের পরবর্তী শুনানিতে বিষয়টি ফের বিবেচনা করা হবে। এর মধ্যে কোনও মামলায় পুলিশ পদক্ষেপ নিলে সেই বিষয় আদালতের নজরে আনার সুযোগও থাকবে।

Continue Reading
Advertisement ads