ভারতীয় রেল
কলকাতা মেট্রোর ৪১ বছরে বড় ঘোষণা: নিউ গড়িয়া–এয়ারপোর্টে মেট্রো ২০২৬-এ, ব্লু লাইন হবে আধুনিক
ডিজিটাল ডেস্কঃ কলকাতার যাত্রীদের (Passengers) জন্য এলো আশার খবর! মেট্রোর (Metro) সম্প্রসারণ ও আধুনিকীকরণ নিয়ে বড় ঘোষণা করলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার (General Manager) শুভ্রাংশু মিশ্র। শুক্রবার মেট্রোর ৪১তম প্রতিষ্ঠা দিবস (41st Foundation Day) উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি জানান—২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট (New Garia–Airport Metro) পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে। ইতিমধ্যেই ওই লাইনের কাজ দ্রুতগতিতে (Fast-paced) এগোচ্ছে।
শুধু তাই নয়, জোকা (Joka) থেকে এসপ্ল্যানেড (Esplanade) পর্যন্ত পার্পল লাইন (Purple Line) চালু করার লক্ষ্যও নিয়েছে কর্তৃপক্ষ। এই প্রকল্পটি ২০২৯ সালের মধ্যেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
একইসঙ্গে পুরনো ব্লু লাইনের (Blue Line) সমস্যার স্থায়ী সমাধানেও নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জেনারেল ম্যানেজার বলেন, “ব্লু লাইনের সিগন্যালিং সিস্টেম (Signalling System) সম্পূর্ণ বদলে দেওয়া হবে। সিবিটিসি (CBTC) প্রযুক্তি চালু হলে আরও কম সময়ের ব্যবধানে ট্রেন (Train) চালানো সম্ভব হবে।” তিন থেকে চার বছরের মধ্যে এই প্রকল্প সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এছাড়াও, চিংড়িঘাটার (Chingrighata) সম্প্রসারণের কাজ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে বলে ঘোষণা করেন জিএম শুভ্রাংশু মিশ্র। রাজ্য সরকারের (State Government) সঙ্গে পরামর্শ করে দিনক্ষণও নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, মেট্রোর আরও ৫৭ কিলোমিটার (Kilometer) নতুন পথের অনুমোদন ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। তার মধ্যে ২৯ কিলোমিটারের কাজ ২০২৬ সালের মধ্যেই শেষ হবে, যার ১৯ কিলোমিটার যাত্রীদের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।
১৯৮৪ সালের ২৪ অক্টোবর এসপ্ল্যানেড থেকে ভবানীপুর (Bhowanipore) পর্যন্ত চালু হয়েছিল ভারতের (India’s) প্রথম মেট্রো রেল পরিষেবা। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে শুক্রবার নতুন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে (New Esplanade Metro Station) আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক (Film Director) অশোক বিশ্বনাথন। তিনি বলেন, “কলকাতার সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে মেট্রো ওতপ্রোতভাবে জড়িত। দেশের অন্য শহরগুলিতে মেট্রো সংযোগের প্রেরণাও দিয়েছে কলকাতা।”


