দুর্ঘটনা
গোবিন্দপুরে স্বজনহারাদের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর! তুলে দিলেন ৫ লক্ষ টাকার চেক
ডিজিটাল ডেস্কঃ মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে (Karnasubarna) ভয়াবহ রেল (Rail) দুর্ঘটনায় ৪ শিশু-সহ মোট ৫ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে স্বজনহারাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তিনি প্রথমেই গোবিন্দপুর (Gobindapur)-এ নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁদের অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
পরিবারগুলির সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারী বলেন, “চোখের জল ছাড়া আমার ব্যক্তিগতভাবে দেওয়ার কিছু নেই। অর্থ দিয়ে এই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তবে সরকারের দায়িত্ব রয়েছে, সরকার সেই দায়িত্ব পালন করছে। আমার পক্ষে যা সম্ভব, আমি অবশ্যই করব।”
এদিন মুখ্যমন্ত্রী নিহত পাঁচজনের পরিবারের হাতে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার (Compensation) চেক তুলে দেন। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের পরিবারের হাতে দেওয়া হয় ১ লক্ষ টাকার চেক।
মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিক তদন্তে (Preliminary Investigation) রেল (Railway) ও পুলিশ (Police)-এর রিপোর্টে উঠে এসেছে যে গেটম্যানের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, এই অপরাধ ক্ষমার অযোগ্য এবং দোষীর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার দিনই অভিযুক্ত গেটম্যানকে সাসপেন্ড (Suspend) করা হয় এবং পরে বহরমপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার (Arrest) করেছে।
উল্লেখ্য, গত ১৭ জুলাই কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝের লেভেল ক্রসিংয়ে (Level Crossing) রেলগেট খোলা থাকাকালীন একটি দ্রুতগতির ট্রেন (Train) পুলকার (Pool Car) ও একটি সাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ৪ স্কুল পড়ুয়া-সহ ৫ জনের মৃত্যু হয় এবং আহত হন আরও কয়েকজন।
এই ঘটনার পর পূর্ব রেল (Eastern Railway) নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে। শিয়ালদহ, হাওড়া, আসানসোল ও মালদা বিভাগে অধিকাংশ ম্যানড লেভেল ক্রসিং (Manned Level Crossing) ইতিমধ্যেই ইন্টারলকড (Interlocked) করা হয়েছে। পাশাপাশি রোড আন্ডার ব্রিজ (Road Under Bridge) ও সাবওয়ে (Subway) নির্মাণের কাজও দ্রুতগতিতে এগোচ্ছে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়।
