একাদশীতে ব্লু লাইনে সীমিত মেট্রো পরিষেবা, ঘোষণা কলকাতা মেট্রোর
Connect with us

কলকাতা

একাদশীতে ব্লু লাইনে সীমিত মেট্রো পরিষেবা, ঘোষণা কলকাতা মেট্রোর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দুর্গাপুজো (Durga Puja 2025) শুরু হওয়ার আগে থেকেই কলকাতা মেট্রোর (Kolkata Metro) পরিষেবা নিয়ে ছিল বিস্তর প্রশ্ন। মাঝেমধ্যেই গন্ডগোল বা প্রযুক্তিগত সমস্যা ঘটায় যাত্রীদের ভোগান্তি হয়েছিল। তবে পুজোর (Festival) ভিড়ে যাত্রী সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেলেও এবারে তেমন বড় ধরনের অভিযোগ ওঠেনি। বরং ট্রেনের সংখ্যা (Train Frequency) বাড়ানোর পর মেট্রোর পরিষেবা বেশ স্বাভাবিকই ছিল।

তবে একাদশীতে (Ekadashi) পরিস্থিতি কিছুটা আলাদা হতে চলেছে। দশমীর পর যাত্রী ভিড় কিছুটা কমে আসবে ধরে নিয়েই মেট্রো কর্তৃপক্ষ ব্লু লাইনে (Blue Line) স্বাভাবিকের তুলনায় কম ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩ অক্টোবর, শুক্রবার ওই লাইনে মোট ২৩৬টি ট্রেন (আপ ১১৮ + ডাউন ১১৮) পরিষেবা দেবে। সাধারণ দিনে যেখানে ২৭২টি ট্রেন চালানো হয়, সেখানে ওইদিন পরিষেবা কিছুটা সীমিত থাকবে।

প্রথম মেট্রো ছাড়বে:

  • সকাল ৬:৫০ মিনিটে – নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম

  • সকাল ৬:৫৪ মিনিটে – শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর

  • সকাল ৬:৫৫ মিনিটে – দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম

  • সকাল ৬:৫৫ মিনিটে – মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর

শেষ মেট্রো ছাড়বে:

Advertisement
ads
  • রাত ৯:২৮ মিনিটে – দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম

  • রাত ৯:৩২ মিনিটে – শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর

  • রাত ৯:৪৪ মিনিটে – শহিদ ক্ষুদিরাম থেকে দমদম

অন্যদিকে, গ্রিন (Green), ইয়েলো (Yellow), পার্পল (Purple) এবং অরেঞ্জ (Orange) লাইনে সেদিন স্বাভাবিক পরিষেবা চলবে।

এবারের পুজোয় বিশেষ পরিষেবার (Special Service) রেকর্ড গড়েছে কলকাতা মেট্রো। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মোট ৩ হাজার ২১টি বিশেষ ট্রেন চালানো হয়, যা গত বছরের তুলনায় ৬৫১টি বেশি। এই ছয় দিনে মেট্রো বহন করেছে প্রায় ৯০.৬৩ লক্ষ যাত্রী (Passengers)। গত বছর সংখ্যাটা ছিল মাত্র ৪১.১৫ লক্ষ। অর্থাৎ এবারে প্রায় ১২০ শতাংশ বেশি যাত্রী বহনের প্রস্তুতি নিয়েছিল মেট্রো রেল।

এছাড়া স্মার্ট কার্ড (Smart Card) ও মোবাইল কিউআর টিকিটে (QR Ticket) ডিজিটাল বুকিংয়ের সুযোগ থাকায় কাউন্টারের লম্বা লাইনের চাপও অনেকটাই কমেছে। স্মার্ট কার্ডের দাম কমায় বিক্রিতে জোয়ার এসেছে। পাশাপাশি থাকছে ৫ শতাংশ বোনাস বা রিবেট (Rebate)-এর সুবিধা, যা যাত্রীদের আরও উৎসাহিত করছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement