কলকাতা
১৩ ডিসেম্বর রাতেই আসছেন মেসি, দুপুরেই রওনা—জেনে নিন মেসির কলকাতা সফরের সম্পূর্ণ সূচি
ডিজিটাল ডেস্কঃ বিশ্বফুটবলের মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi – GOAT Tour) তিন দিনের ভারত সফরে পৌঁছচ্ছেন ১৩ ডিসেম্বর রাতে। চার শহর—কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও দিল্লি মিলিয়ে চলবে তাঁর এই বহুল প্রতীক্ষিত সফর। প্রথম গন্তব্য কলকাতা (Kolkata), যেখানে তাঁর ব্যস্ততম সূচি তৈরি হয়েছে।
মায়ামি থেকে রওনা দিয়ে দুবাইয়ে স্বল্প বিরতির পর মেসি কলকাতায় পৌঁছবেন রাত ১.৩০টায় (1:30 AM)। এরপর সকাল থেকেই টানা কর্মসূচি। সকাল ৯.৩০ থেকে ১০.৩০—Meet & Greet। তার পর ১০.৩০–১১.১৫—ভার্চুয়ালি উন্মোচিত হবে মেসির মূর্তি (Statue Unveiling)।
এরপর তিনি পৌঁছবেন ইডেন গার্ডেন্স/যুবভারতী (Yuva Bharati Stadium)। ১১.৩০-এ শাহরুখ খান (Shah Rukh Khan) হাজির থাকবেন। দুপুর ১২টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)-ও অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর ১২–১২.৩০—সেলিব্রিটি-ফ্রেন্ডলি ম্যাচ, সংবর্ধনা ও সংক্ষিপ্ত যোগাযোগ-পর্ব। সবশেষে দুপুর ২টায় মেসি কলকাতা ছাড়বেন, গন্তব্য হায়দরাবাদ।
সমর্থকদের জন্য টিকিট বিক্রি চলছে District App-এ। কলকাতায় টিকিটের দাম শুরু ₹৪,৫০০, অন্য শহরেও একই উন্মাদনা।
হায়দরাবাদে ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টা—রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ৭-জনের প্রীতি ম্যাচ (Friendly Match)। মেসির সঙ্গে খেলবেন তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি (Revanth Reddy)। এরপর মিউজিক্যাল কনসার্ট।
১৪ ডিসেম্বর মুম্বইতে Padel Cup, তারকা ফুটবল ম্যাচ ও ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) বিশেষ অনুষ্ঠান ও ফ্যাশন শো। বিশ্বকাপ ২০২২–এর স্মারকও নিলামে উঠবে।
১৫ ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ (PM Modi Meeting) এবং অরুণ জেটলি স্টেডিয়ামে মিনার্ভা অ্যাকাডেমির ফুটবলারদের সংবর্ধনা।
২০১১-র পর দ্বিতীয়বার ভারতে আসছেন মেসি। খুবই সংক্ষিপ্ত হলেও কলকাতায় তাঁর কয়েক ঘণ্টার উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে।


