রায়গঞ্জের পথে মীনাক্ষী মুখার্জি, সম্প্রীতির বার্তা ও কর্মসংস্থানের দাবি
Connect with us

রাজনীতি

রায়গঞ্জের পথে মীনাক্ষী মুখার্জি, সম্প্রীতির বার্তা ও কর্মসংস্থানের দাবি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আসন্ন DYFI-এর ২০তম রাজ্য সম্মেলনকে ঘিরে রাজ্যের একাধিক জায়গায় শুরু হল কর্মসূচী। সোমবার (৯ জুন) রায়গঞ্জ (Raiganj)-এ আয়োজন করা হয় বিশেষ সমাবেশ এবং ‘সম্প্রীতির যাত্রা’। সংগঠনের তরফে জানানো হয়েছে, ৯ জুন থেকে ১২ জুন পর্যন্ত রায়গঞ্জ থেকে বহরমপুর (Behrampore) পর্যন্ত এই যাত্রা চলবে।

রায়গঞ্জের ভাটোলে (Bhatol) DYFI-এর পক্ষ থেকে সোমবার সকালে এক সমাবেশের আয়োজন করা হয়। সেখান থেকেই শুরু হয় বাইক মিছিল। রায়গঞ্জ শহরের বিভিন্ন পথ ঘুরে মিছিল পৌঁছায় শহরের ইনস্টিটিউট প্রাঙ্গণে। সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন DYFI-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি (Minakshi Mukherjee)। সভা শেষে মীনাক্ষী সহ DYFI কর্মীরা ইনস্টিটিউট থেকে সরকারি বাস ডিপো পর্যন্ত পদযাত্রায় অংশ নেন।

আরও পড়ুনঃ SSC দুর্নীতির চাকরিহারাদের ভাতা স্থগিত, মুখ্যমন্ত্রীর ভাতা ঘোষণা আটকাল হাইকোর্ট

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মীনাক্ষী বলেন, “১৯তম রাজ্য সম্মেলনের স্থান থেকে ২০তম রাজ্য সম্মেলনের জায়গা পর্যন্ত এই সম্প্রীতির যাত্রা। আমাদের দাবি, পশ্চিমবঙ্গে যুব সমাজের জন্য স্থায়ী কাজের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।”

Advertisement
ads

সম্প্রীতির যাত্রার মঞ্চ থেকেই মীনাক্ষী ইসলামপুরের (Islampur) এক কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় কড়া ভাষায় প্রশ্ন তোলেন প্রশাসনের ভূমিকা নিয়ে। তিনি বলেন, “যদি কোনও ঘটনায় প্রশাসন নীরব থাকে, তাহলে মানুষের নিরাপত্তা কোথায়?”

এদিন বিজেপির (BJP) উদ্দেশ্যেও তীব্র আক্রমণ শানান DYFI নেত্রী। মীনাক্ষীর অভিযোগ, “বিজেপির প্রকাশ্য এজেন্ডা হল ধর্মের ভিত্তিতে মেরুকরণ করা। এই রাজ্যে বিজেপি বারবার বিভাজনের রাজনীতি করে সমাজে অশান্তি ছড়াতে চাইছে। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সম্প্রীতির পরিবেশ বজায় রাখার জন্য লড়াই চালিয়ে যাব।”

DYFI সূত্রে খবর, সম্প্রীতির এই যাত্রা রাজ্যের বিভিন্ন জেলা পরিক্রমা করে বহরমপুরে পৌঁছবে, যেখানে অনুষ্ঠিত হবে ২০তম রাজ্য সম্মেলন।

Advertisement
ads
Continue Reading
Advertisement