ভাঙার আগে ‘মে ডে’ কল! অজিত পাওয়ারের বিমানে যান্ত্রিক ত্রুটি? ভয়াবহ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু
Connect with us

দুর্ঘটনা

ভাঙার আগে ‘মে ডে’ কল! অজিত পাওয়ারের বিমানে যান্ত্রিক ত্রুটি? ভয়াবহ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মহারাষ্ট্রের (Maharashtra) বারামতিতে (Baramati) ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের  উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar)। বুধবার সকালে মুম্বই (Mumbai) থেকে চার্টার্ড ফ্লাইটে (Chartered Flight) বারামতির উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। বিমানে অজিত পাওয়ার-সহ ছিলেন দু’জন পাইলট, নিরাপত্তারক্ষী ও এক মহিলা সহকর্মী। ডিজিসিএ (DGCA) সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় পাঁচ জনেরই মৃত্যু হয়েছে।

সূত্রের খবর, সকাল ৮টা ১০ মিনিটে টেকঅফ করে বিমানটি। ৮টা ৪৫ মিনিটে অবতরণের (Landing) সময় ভেঙে পড়ে সেটি। প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটির (Mechanical Failure) ইঙ্গিত মিলছে। জানা গিয়েছে, প্রথমবার অবতরণ ব্যর্থ হওয়ার পর পাইলট ইমারজেন্সি ল্যান্ডিংয়ের (Emergency Landing) অনুমতি চান এবং ভেঙে পড়ার ঠিক আগে ‘মে ডে’ কল (Mayday Call) করেছিলেন।

ফ্লাইটরেডার২৪ (FlightRadar24)-এর তথ্য অনুযায়ী, দুর্ঘটনার আগে বিমানটি ২৬০০ ফুট উচ্চতায় ছিল এবং আচমকাই উচ্চতা কমে যায়। Learjet 45XR মডেলের এই প্রাইভেট বিমানটি দ্বিতীয়বার অবতরণের চেষ্টার সময় পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

দুর্ঘটনার কারণ জানতে ব্ল্যাক বক্স (Black Box) উদ্ধারের চেষ্টা চলছে। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement