ভোটের মুখে বড় বিতর্ক! অভিষেক-রুজিরার গাড়ি তল্লাশি নির্দেশ কমিশনের
Connect with us

ভাইরাল খবর

ভোটের মুখে বড় বিতর্ক! অভিষেক-রুজিরার গাড়ি তল্লাশি নির্দেশ কমিশনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (Assembly Election) ঠিক ৯ দিন আগে রাজ্যের রাজনৈতিক আবহাওয়ায় নতুন বিষ্ফোরণ ঘটল। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি তল্লাশির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)— এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ তুলল শাসকদল তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করে সরাসরি বিজেপির (BJP) বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার (Political Vendetta) তোপ দেগেছে জোড়াফুল শিবির।

তৃণমূলের পক্ষ থেকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট (Screenshot) জনসমক্ষে আনা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, কমিশন নির্দেশ দিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতীত তৃণমূলের সমস্ত হেভিওয়েট নেতা-মন্ত্রীর গাড়িতে তল্লাশি চালাতে হবে। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরার নাম আলাদা করে উল্লেখ করা হয়েছে। বার্তায় বলা হয়েছে, এই দম্পতির গাড়ি যেন কোনোভাবেই তল্লাশির (Searching) আওতার বাইরে না যায়। হোয়াটসঅ্যাপ চ্যাটটিতে আরও দাবি করা হয়েছে, স্বাস্থ্যশিবিরের (Health Camps) নামে নাকি টাকা সরানো হচ্ছে।

তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, পরাজয় নিশ্চিত বুঝে কেন্দ্রীয় সংস্থাকে (Central Agencies) ব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি। দলের মুখপাত্রদের দাবি, শান্তিপূর্ণ নির্বাচনের দোহাই দিয়ে আসলে বিরোধী কণ্ঠরোধ (Silencing Opposition) করতে চাইছে কমিশন। বর্তমানে রাজ্যের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা ব্যবস্থা কমিশনের নিয়ন্ত্রণে থাকায় ইতিমধ্যেই পুলিশে একাধিক রদবদল (Shuffling) হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার স্বার্থে সন্দেহভাজন গতিবিধির ওপর নজরদারি চালানো তাদের সাংবিধানিক কর্তব্য (Constitutional Duty)। তবে নির্দিষ্ট করে অভিষেক বা রুজিরার নামে কোনো আনুষ্ঠানিক নির্দেশিকার কথা এখনও স্বীকার করেনি কমিশন। ভোটের মুখে এই ‘স্ক্রিনশট বিতর্ক’ যে রাজনৈতিক পারদকে কয়েক ডিগ্রি বাড়িয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য।

Advertisement
ads
Continue Reading
Advertisement