মমতার ভুল নীতিই বাংলায় বিজেপিকে ডেকে এনেছে! রায়গঞ্জে বিষ্ফোরক রাহুল
Connect with us

উত্তর দিনাজপুর

মমতার ভুল নীতিই বাংলায় বিজেপিকে ডেকে এনেছে! রায়গঞ্জে বিষ্ফোরক রাহুল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) দামামা বেজে গিয়েছে বাংলায়। মঙ্গলবার উত্তরবঙ্গের রায়গঞ্জে (Raiganj) দাঁড়িয়ে তৃণমূল ও বিজেপি—উভয় পক্ষকেই তীব্র আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সভার শুরুতেই তিনি স্মরণ করেন উত্তরবঙ্গের প্রিয় জননেতা প্রিয়রঞ্জন দাশমুন্সিকে (Priya Ranjan Dasmunsi)। রাহুল আবেগতাড়িত হয়ে দাবি করেন, “আজ যদি প্রিয়দা বেঁচে থাকতেন, তবে কংগ্রেসের সরকার থাকত এবং তিনিই হতেন বাংলার মুখ্যমন্ত্রী।”

রাহুলের আক্রমণের মূল নিশানায় ছিল তৃণমূল ও বিজেপির গোপন আঁতাত। তিনি স্পষ্ট বলেন, তৃণমূলের দুর্নীতি এবং হিংসার রাজনীতির কারণেই বাংলায় বিজেপির (BJP) রাস্তা সহজ হয়েছে। তাঁর কথায়, “মমতাজি শিল্প শেষ করেছেন, আর এখন মোদীজি সারা ভারতকে আমেরিকার কাছে বেচে দিচ্ছেন।” আদানি ও মোদীকে এক করে তিনি নতুন শব্দ ব্যবহার করেন— ‘মোদানি’ (Modani)। তাঁর অভিযোগ, দেশের অর্থনীতি এখন এক বিশেষ গোষ্ঠীর হাতে বন্দি (Captive)।

তথ্যভাণ্ডার (Database) এবং কৃষি ক্ষেত্রকে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করেন রাহুল। তিনি দাবি করেন, এর ফলে ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (Small and Medium Industries) ধ্বংস হয়ে যাবে। এমনকি চাঞ্চল্যকর ‘এপস্টিন ফাইলস’ (Epstein Files) প্রসঙ্গ টেনে রাহুল বলেন, গোপন নথির ভয়ে ট্রাম্পের অঙ্গুলিহেলনে চলতে হচ্ছে মোদীকে।

Advertisement
ads

রাজ্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, ৫ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়ে আসলে ৮৪ লক্ষ যুবককে বেকার ভাতার (Unemployment Allowance) লাইনে দাঁড় করিয়েছে তৃণমূল। আরজি কর (RG Kar) কাণ্ড থেকে শুরু করে সারদা, রোজ ভ্যালি এবং কয়লা পাচারের মতো দুর্নীতির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বাংলায় এখন শুধুই সিন্ডিকেট (Syndicate) আর গুন্ডা ট্যাক্সের রাজত্ব চলছে। মোহিত সেনগুপ্তর সমর্থনে আয়োজিত এই সভা থেকে রাহুল বুঝিয়ে দিলেন, উত্তরবঙ্গের হারানো জমি পুনরুদ্ধারে কংগ্রেস এবার মরিয়া।

Continue Reading
Advertisement