নন্দীগ্রামে শুভেন্দুর মিছিলে না যাওয়ায় যুবককে মার! কমিশনের দ্বারস্থ তৃণমূল
Connect with us

রাজনীতি

নন্দীগ্রামে শুভেন্দুর মিছিলে না যাওয়ায় যুবককে মার! কমিশনের দ্বারস্থ তৃণমূল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রথম দফার বিধানসভা নির্বাচনের (Assembly Election) ঠিক প্রাক্কালে বাংলার সবথেকে চর্চিত কেন্দ্র নন্দীগ্রাম (Nandigram) ফের একবার উত্তপ্ত হয়ে উঠল। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর প্রচার কর্মসূচিতে (Campaign Program) যোগ না দেওয়ায় এক যুবককে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠল গেরুয়া শিবিরের বিরুদ্ধে। এই ঘটনায় সরাসরি শুভেন্দুর প্ররোচনার কথা উল্লেখ করে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) কাছে নালিশ জানিয়েছে তৃণমূল।

আক্রান্ত যুবকের নাম অমর কর (৩২)। অভিযোগ, সোমবার সকালে নন্দীগ্রামের সোনাচূড়া এলাকার একটি বাজারে তাঁকে একা পেয়ে বেধড়ক মারধর করা হয়। বর্তমানে তিনি গুরুতর জখম (Injured) অবস্থায় স্থানীয় সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের দাবি, অমরকে জোর করে বিজেপিতে নাম লেখাতে বাধ্য করা হয়েছিল, কিন্তু তিনি তাদের মিছিলে যেতে অস্বীকার করায় এই আক্রমণ (Attack) চালানো হয়। যুবকের বাবা ইতিপূর্বেই থানায় অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ তদন্ত (Investigation) শুরু করেছে।

তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করে দাবি করা হয়েছে, শুভেন্দু অধিকারী নির্বাচনী আচরণবিধি (Model Code of Conduct) লঙ্ঘন করছেন। তাঁকে অবিলম্বে শোকজ (Show-cause) করার আবেদন জানিয়েছে জোড়াফুল শিবির। স্থানীয় তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গের কথায়, “অত্যাচার অমানবিক, পুলিশ যেন নিরপেক্ষভাবে ব্যবস্থা নেয়।” অন্যদিকে, বিজেপি এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছে। জেলা বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল পরাজয়ের ভয়ে অযথা পরিস্থিতি জটিল (Complicated) করার চেষ্টা করছে। ভোটের মাত্র কয়েকদিন আগে এই ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রামে রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।

Advertisement
ads
Continue Reading
Advertisement